Long Popup (2)
সর্বশেষ

আমিরাতে সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী

750 390 originalProbashircityWebPopupUpdate

সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় ‘বিগ টিকিট’ লটারিতে ১০ লাখ আমিরাতি দিরহাম জিতেছেন মোহাম্মদ আতিক হাসান নামের এক বাংলাদেশি প্রবাসী। বাংলাদেশি মুদ্রায় এই পুরস্কারের অর্থের পরিমাণ প্রায় ৩ কোটি ৩৫ লাখ টাকারও বেশি। আতিক হাসানের পাশাপাশি ভারতের আরও চার প্রবাসী এই লটারিতে সমপরিমাণ অর্থের পুরস্কার জিতেছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের বিগ টিকিটের ২৮৮তম সিরিজের ড্রতে বাংলাদেশ ও ভারতের মোট পাঁচজন প্রবাসী বিপুল অঙ্কের এই অর্থ জিতেছেন। পুরস্কার হিসেবে প্রত্যেকে এক মিলিয়ন করে মোট পাঁচ মিলিয়ন আমিরাতি দিরহাম জিতে নিয়েছেন। লটারি বিজয়ীদের এই তালিকায় যেমন দীর্ঘদিনের আশাবাদী অংশগ্রহণকারীরা রয়েছেন, যারা বছরের পর বছর ধরে প্রতি মাসে টিকিট কিনেছেন; ঠিক তেমনই আছেন এমন এক ভাগ্যবান, যিনি প্রথমবারের মতো অংশ নিয়েই বাজিমাত করেছেন। এই ড্রতে আতিক হাসানের বিজয়ী টিকিট নম্বর ছিল ৩৫৯৬৮৫।

বিজয়ীরা জানিয়েছেন, লটারিতে পাওয়া এই বিপুল অর্থ তাঁদের জীবনের বড় স্বপ্নগুলো পূরণে দারুণভাবে সাহায্য করবে। এই অর্থ দিয়ে দেশে থাকা পরিবারকে আর্থিক সহায়তা প্রদান, ব্যক্তিগত ঋণ পরিশোধ এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করার কথা জানিয়েছেন তাঁরা।

লটারিতে বিজয়ী ভারতের কেরালা রাজ্যের বাসিন্দা ও আমিরাত প্রবাসী উপেন্দ্রন সিজু প্রায় এক দশক ধরে চেষ্টার পর অবশেষে এই ১০ লাখ দিরহামের পুরস্কার জিতেছেন। ৪০ বছর বয়সী সিজু পেশায় একজন অপারেশনস ইন-চার্জ। গত ২০ বছর ধরে আরব আমিরাতে বসবাস করা এই প্রবাসী গত ৯ বছর ধরে ২০ জনের একটি দল নিয়ে প্রতি মাসে লটারিতে অংশ নিচ্ছেন। পুরস্কার জেতার মুহূর্ত স্মরণ করে তিনি বলেন, লটারি জয়ের ফোন পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত ও ভীষণ আশ্চর্য হয়েছিলেন। পুরস্কারের নিজের অংশ দিয়ে তিনি ব্যক্তিগত ঋণ শোধ করার পরিকল্পনা করেছেন।

আরেক বিজয়ী কেরালার বাসিন্দা শিবপ্রসাদ রবীন্দন দীর্ঘ ২৯ বছর ধরে আরব আমিরাতে বসবাস করছেন। ৫০ বছর বয়সী এই তেল ও গ্যাস কোম্পানির সুপারভাইজার গত ১২ বছর ধরে ২৭ জনের একটি বড় দল নিয়ে প্রতি মাসে লটারির টিকিট কিনে আসছিলেন। দীর্ঘ অপেক্ষার পর প্রথম জয়ের দেখা পেয়ে উচ্ছ্বসিত রবীন্দন বলেন, পুরস্কারের টাকা দলের সবার মধ্যে ভাগ করে নেওয়া হবে। তাঁর ভাগে যে অর্থ আসবে, তা দিয়ে তিনি দেশে থাকা পরিবার ও মেয়ের পড়াশোনায় সহায়তা করবেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate