Long Popup (2)
সর্বশেষ

আমিরাতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ

0277fa72 71c8 4a73 a53f 7faf950eb260ProbashircityWebPopupUpdate

সংযুক্ত আরব আমিরাতে নতুন করে আত্মপ্রকাশ করেছে ‘বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন ইউএই’। ২০২৫-২৬ সেশনের নির্বাচিত কমার্শিয়ালি ইম্পর্ট্যান্ট পারসন বা সিআইপি সম্মানপ্রাপ্ত ব্যবসায়ীদের নিয়ে এই নতুন সংগঠনটি গঠিত হয়েছে।

গত শুক্রবার রাতে দুবাইয়ের একটি রেস্তোরাঁয় সিআইপি ও এবিবিএ বাংলাদেশের বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি জুলফিকার ওসমানের সভাপতিত্বে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সিআইপি মোহাম্মদ রুবেল হোসেনকে আহ্বায়ক এবং সিআইপি মোহাম্মদ সেলিম উদ্দিনকে সদস্য সচিব করে ১১ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

D50b2b3d e7ff 4d9f 87eb b8fecadab4ef

প্রবাসী এই উদ্যোক্তারা দুবাইতে একটি বাংলাদেশ স্কুল প্রতিষ্ঠা এবং বাংলাদেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণের লক্ষ্যে যৌথ বিনিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছেন। অনুষ্ঠানে এটিএন বাংলার সাবেক এডিটর ও দুনিয়ার গল্পের সম্পাদক কেরামতউল্লাহ বিপ্লবসহ সিআইপি নজরুল ইসলাম, মাহবুবুল আলম, মঞ্জুরুল হক, শামসুজ্জামান, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ ইলিয়াস হোসেনসহ অনেক বিশিষ্ট ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

347d1846 1418 465f a2ac 6e793d637d26

সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের শিক্ষা ও স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি প্রবাসী বিনিয়োগ বৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচিত হবে। এছাড়া, আগামী এক মাসের মধ্যে নতুন সিআইপিদের সংবর্ধনা, স্মারক ম্যাগাজিন প্রকাশ এবং পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সিআইপি ও ব্যবসায়ীদের সমন্বয়ে ১০০ জন বিনিয়োগকারীর তালিকা প্রস্তুত করে বাংলাদেশ সরকারের কাছে যৌথ বিনিয়োগ প্রস্তাবনা পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate