ইরানের ড্রোন হামলা ঠেকাতে নিজেদের তেল ডিপোতে লোহার খাঁচা তৈরি করছে আমিরাত। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা গেছে ডিপোর ওপর খাঁচা বসানো হচ্ছে।
দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরান পাল্টা হামলা হিসেবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা জ্বালানি অবকাঠামো টার্গেট করে। সেইসাথে আমিরাতের বিভিন্ন ডিপো ও তেলক্ষেত্র লক্ষ্য করে ড্রোন ছুড়ে ইরান। তবে ছোট আকতির এসব ড্রোন যেন ডিপোতে সরাসরি আঘাত করতে না পারে সেজন্য এখন লোহার খাঁচা দিয়ে এগুলো সুরক্ষিত করা হচ্ছে। কারণ আমিরাতের মোট জিডিপির ৩০ শতাংশই আসে তেল ও গ্যাস থেকে।
জানা গেছে, যুদ্ধ চলার সময় আমিরাতও ইরানে সরাসরি হামলা চালিয়েছিল। এছাড়া দেশটি দখলদার ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ও তাদের সেনাদেরও নিয়ে আসে। এছাড়া যুদ্ধের মধ্যেই আমিরাতে গিয়েছিলেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বিষয়টি ফাঁস হওয়ার পর ইরান হুমকি দিয়েছে, নতুন করে যদি যুদ্ধ বাধে তাহলে আমিরাতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হবে।










