Long Popup (2)
সর্বশেষ

বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে আরব আমিরাত

5f4d669b c81e 4b7b 9912 174eaa087c72ProbashircityWebPopupUpdate

বাংলাদেশ থেকে চলতি বছর নতুন করে ছয় হাজার দক্ষ চালক নিয়োগ দেবে দুবাই ট্যাক্সি কোম্পানি। এই নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে আগামীকাল সোমবার থেকে রাজধানীর বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে চালক নিয়োগের আনুষ্ঠানিক সাক্ষাৎকার শুরু হতে যাচ্ছে। আজ রোববার (১৭ মে) প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধিদলের এক সৌজন্য সাক্ষাতে এসব তথ্য জানানো হয়।

702214583 1557336802421910 8031577035257681757 n

বৈঠকে বাংলাদেশ থেকে দক্ষ চালক নিয়োগের উদ্যোগ নেওয়ায় প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান প্রবাসীকল্যাণমন্ত্রী। ভবিষ্যতেও এই নিয়োগ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, পুরো প্রক্রিয়ায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে। এ সময় মন্ত্রী দুবাই যাওয়ার পর প্রশিক্ষণ চলাকালে কর্মীদের বেতন-ভাতা দেওয়ার ব্যবস্থা করতে কোম্পানিটির প্রতি জোরালো আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশ থেকে চিকিৎসক ও নার্সসহ অন্যান্য পেশাজীবী কর্মী নিয়োগেরও অনুরোধ করেন তিনি।

সাক্ষাৎকালে দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধিরা জানান, বর্তমানে বিশ্বের ২৭টি দেশের প্রায় ১৫ হাজার কর্মী তাঁদের প্রতিষ্ঠানে ট্যাক্সি ও লিমুজিন চালক হিসেবে কর্মরত আছেন। এর মধ্যে প্রায় আট হাজারই বাংলাদেশি নাগরিক। মূলত বাংলাদেশি কর্মীদের দক্ষতা ও পরিশ্রমের কারণেই তাঁদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয় বলে জানান প্রতিনিধিরা। তাঁরা আরও জানান, আগামীকাল থেকে শুরু হওয়া সাক্ষাৎকারের মাধ্যমে নতুন করে দেড় হাজার চালক প্রাথমিকভাবে যাচাই-বাছাই করা হবে। চলতি বছর মোট ছয় হাজার বাংলাদেশি চালক নিয়োগে তাঁরা বিশেষভাবে আগ্রহী।

698425770 1557336745755249 3158008349119272078 n

অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, দুবাই যেতে একজন বাংলাদেশি চালকের অনেক অর্থ ব্যয় হয়। অধিকাংশ কর্মী দরিদ্র হওয়ায় তাঁদের ঋণ নিয়ে বিদেশে পাড়ি জমাতে হয়। তাই অভিবাসন ব্যয় কমিয়ে এক লাখ টাকার মধ্যে রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় সংযুক্ত আরব আমিরাতে কর্মী পাঠানোর অনুমোদিত রিক্রুটিং এজেন্সি আল আনাস ওভারসিজের প্রতিনিধিরা জানান, চালকের পাশাপাশি বাংলাদেশ থেকে পরিচ্ছন্নতাকর্মী, টেকনিশিয়ান ও মেকানিক নিয়োগের বিষয়েও তাঁরা বেশ আগ্রহী। সৌজন্য সাক্ষাতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ এবং দুবাই ট্যাক্সি কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate