Long Popup (2)
সর্বশেষ

বিমান চলাচল নিয়ে আমিরাতের জরুরি ঘোষণা

Air hPoqQI0ProbashircityWebPopupUpdate

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের জেরে আরোপিত সব ধরনের বিমান চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সংযুক্ত আরব আমিরাত। শনিবার দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়।

বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, আমিরাতের আকাশসীমায় সব ধরনের ফ্লাইট কার্যক্রম এখন সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। নিরাপত্তা ও পরিচালনাগত পরিস্থিতি পর্যালোচনা করে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরুর পর আকাশসীমার আংশিক ও সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। পরে মার্চ মাসে ধাপে ধাপে ফ্লাইট চালু করা হলেও বিভিন্ন বিধিনিষেধ বহাল ছিল।

দেশটির প্রধান বিমান চলাচল কেন্দ্র দুবাই ও আবুধাবিতে কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক হলেও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি এতদিন। গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর পরিস্থিতি স্থিতিশীল হতে শুরু করে। এর প্রেক্ষিতে এখন পুরোপুরি আকাশসীমা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate