Long Popup (2)
সর্বশেষ

আমিরাতে ভয়াবহ দুর্ঘটনার ভিডিও প্রকাশ

UaeProbashircityWebPopupUpdate

সংযুক্ত আরব আমিরাতের রাস্তায় বেশ কয়েকটি দুর্ঘটনার ভিডিও প্রকাশ করেছে আবুধাবি পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা যায়, চালকরা অসতর্কভাবে মূল সড়কে প্রবেশ করায় দ্রুতগামী অন্যান্য গাড়ির সাথে মারাত্মক সংঘর্ষের ঘটনা ঘটছে।

ভিডিওটি প্রকাশ করে আবুধাবি পুলিশের ট্রাফিক ডিরেক্টরেট চালকদের উদ্দেশ্যে কড়া সতর্কবার্তা দিয়েছে। যেকোনো মূল সড়কে প্রবেশের আগে রাস্তা সম্পূর্ণ ফাঁকা ও নিরাপদ আছে কি না তা নিশ্চিত হওয়ার জন্য চালকদেরকে আহ্বান জানিয়েছে তারা। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে ও তাৎক্ষণিক নিরাপদ ব্যবস্থা গ্রহণের জন্য গাড়ি চালানোর সময় পূর্ণ মনোযোগ ধরে রাখা এবং রাস্তা ছাড়া অন্য কোনো বিষয়ে মনোযোগ না দেওয়ার বিষয়েও বিশেষভাবে সতর্ক করা হয়।

দুর্ঘটনা প্রতিরোধে চালকদের জরিমানার বিধানও স্মরণ করিয়ে দিয়েছে আবুধাবি পুলিশ। রাস্তা নিরাপদ কি না তা নিশ্চিত না হয়ে মূল সড়কে গাড়ি প্রবেশ করানোর অপরাধে ৪০০ দিরহাম জরিমানার পাশাপাশি ৪টি ট্রাফিক পয়েন্ট শাস্তি হিসেবে দেওয়া হবে। এছাড়া, গাড়ি চালানোর সময় অন্যমনস্ক হওয়ার অপরাধে চালককে ৮০০ দিরহাম জরিমানা গুনতে হবে এবং এর সাথে আরও ৪টি ট্রাফিক পয়েন্ট কাটা হবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate