সর্বশেষ

আমিরাতে প্রবাসী চালককে ধর্ষণের চেষ্টা! অতপর…

MaxresdefaultProbashir city Popup 19 03

সংযুক্ত আরব আমিরাতে অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবার এক যাত্রী কুপ্রস্তাব প্রত্যাখ্যান করায় চালকের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। ভয়াবহ এ ঘটনায় কেনিয়ার নাগরিক ব্রায়ান কিপলিমো শেষ মুহূর্তে চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়ে প্রাণে রক্ষা পান। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় পুলিশের বরাতে জানা যায়, নির্ধারিত বুকিং অনুযায়ী ব্রায়ান যাত্রীকে তুলেন। যাত্রী শুরুতে পেছনের সিটে বসলেও কিছু সময়ের মধ্যে অপ্রত্যাশিতভাবে চালকের পাশে উঠে আসেন। পরে তিনি চালকের বুকে অনাকাঙ্ক্ষিত ও আপত্তিকর স্পর্শ করার চেষ্টা করেন। চালক প্রতিবাদ করলে যাত্রী তাকে শারীরিকভাবে আক্রমণ করেন এবং গাড়ির নিয়ন্ত্রণ নষ্ট করে গুরুতর বিপদের সৃষ্টি করেন।

চালকের অভিযোগ, হামলার মাত্রা এমন পর্যায়ে পৌঁছায় যে তিনি নিজের জীবন নিয়ে আশঙ্কায় পড়ে যান। পরিস্থিতি সামাল দিতে অসমর্থ হয়ে ব্রায়ান অবশেষে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেন। এতে তার শরীরের বিভিন্ন অংশে মারাত্মক আঘাত লাগে।

ঘটনার পুরো সময়ের ভিডিও গাড়ির ড্যাশক্যামে ধারণ হয়, যা ইতিমধ্যে পুলিশের হাতে পৌঁছেছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটিকে গুরুতর অপরাধ হিসেবে তদন্তে নিয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

পুলিশ জানায়, এ ধরনের ঘটনা ঠেকাতে অ্যাপভিত্তিক গাড়ির নিরাপত্তা প্রক্রিয়া আরও জোরদার করা হবে। পাশাপাশি চালকদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন দিকনির্দেশনাও প্রণয়ন করা হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03