Long Popup (2)
সর্বশেষ

আমিরাতে প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরী বিজ্ঞপ্তি

UaeProbashircityWebPopupUpdate

সংযুক্ত আরব আমিরাতের ৫৪তম স্বাধীনতা ও জাতীয় দিবস আগামী ২ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হবে। এই উপলক্ষে আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস এবং দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিস দুদিন বন্ধ থাকার ঘোষণা দিয়েছে। মঙ্গলবার প্রকাশিত দূতাবাস ও কনস্যুলেটের পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

ঘোষণায় জানানো হয়, জাতীয় দিবসের ছুটির মধ্যে কনস্যুলার কার্যক্রম বন্ধ থাকলেও জরুরি সেবাগুলো নিয়মিতভাবে চালু থাকবে। দূতাবাস কর্তৃপক্ষ জানিয়েছে, পাসপোর্ট সংক্রান্ত জরুরি সমস্যা বা অত্যাবশ্যক নথিপত্রের প্রয়োজন হলে নির্ধারিত যোগাযোগ মাধ্যমে সহায়তা দেওয়া হবে।

অন্যদিকে, আমিরাত সরকার জাতীয় দিবস উপলক্ষে দেশজুড়ে দীর্ঘ ছুটির ঘোষণা দিয়েছে। সরকারি দপ্তরগুলোতে সাধারণ সাপ্তাহিক ছুটির সাথে মিলিয়ে চার দিন বন্ধ থাকবে। বিশেষ করে শারজাহতে শুক্রবারসহ টানা পাঁচ দিনের ছুটি ভোগ করবে সরকারি কর্মীরা।

জাতীয় দিবসকে কেন্দ্র করে আমিরাতজুড়ে বিভিন্ন সাংস্কৃতিক ও রাষ্ট্রীয় অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। রাজধানী আবুধাবি, দুবাই ও শারজাহসহ দেশের প্রধান শহরগুলোতে ইতোমধ্যে আলোকসজ্জা ও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে দূতাবাস ও কনস্যুলেট জানিয়েছে, সরকারি ছুটির সময় কোনো প্রয়োজনীয় কাজে যোগাযোগ করতে হলে তাদের জরুরি হটলাইন নম্বর ব্যবহার করতে হবে। দূতাবাস কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, জাতীয় দিবস উপলক্ষে ঘোষিত ছুটি প্রবাসীদের স্বস্তি ও সুবিধা এনে দেবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate