Long Popup (2)
সর্বশেষ

ভিসা নিয়ে বাংলাদেশকে বড় দুঃসংবাদ দিল আমিরাত

Uae new visa 20230602133145 copyCity

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বাংলাদেশের পর্যটক ও কর্মভিসার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ পদক্ষেপের ফলে বাংলাদেশিসহ ৯টি দেশের নাগরিকরা আগামী ২০২৬ সালের জানুয়ারি থেকে ভিসার আবেদন করতে পারবেন না।

বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, ক্যামেরুন, সুদান ও উগান্ডা এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে। এছাড়া, ব্যবসায়িক উদ্দেশ্যে দেশটিতে প্রবেশ করতে ইচ্ছুক এই দেশের নাগরিকরাও নিষেধাজ্ঞার আওতায় থাকবেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) ইউএই-এর অভিবাসন বিভাগের অনলাইন বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নিরাপত্তা উদ্বেগ, ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং কোভিড-১৯-এর মতো মহামারিকেই নিষেধাজ্ঞার মূল কারণ হিসেবে দেখা হচ্ছে। তবে বিস্তারিত কারণ দেশটি এখনও প্রকাশ করেনি।

নিষেধাজ্ঞা ২০২৬ সালের জানুয়ারিতে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। এতে ভিসা আবেদন এবং দেশটিতে প্রবেশের সুযোগ এই ৯ দেশের নাগরিকদের জন্য সীমিত হয়ে যাবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, ইউএই-এর এই সিদ্ধান্তে সংযুক্ত আরব আমিরাতে যেসব বাংলাদেশি কাজ বা পর্যটন উদ্দেশ্যে যাচ্ছিলেন, তাদের পরিকল্পনায় প্রভাব পড়তে পারে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate