সর্বশেষ

ওমানের ভিসা চালু নিয়ে দুঃসংবাদ

ওমানের ভিসা চালু নিয়ে দুঃসংবাদProbashir city Popup 19 03

ওমানের ভিসা চালু নিয়ে দুঃসংবাদঃ ওমানে বাংলাদেশিদের জন্য সাধারণ শ্রমিক ভিসা বন্ধের ১ বছর পার হয়েছে। কূটনৈতিক নানা আলোচনার পরেও ভিসা না খোলায় হতাশ হয়ে পড়েছেন ওমানে যেতে ইচ্ছুক কর্মীরা। তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলাপ করে জানা গেছে, নিকট ভবিষ্যতে ওমানে শ্রমিক ভিসা চালুর কোনো সম্ভাবনা নেই। কারণ ওমান ভিশন ২০৪০ বাস্তবায়নের অন্যতম লক্ষ্য দেশের শ্রমবাজার স্থিতিশীল করা। এর পাশাপাশি সকলক্ষেত্রে ওমানিদের নেতৃত্ব নিশ্চিত করা। এলক্ষ্যে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশ থেকে কর্মী নিয়োগ বন্ধ রেখেছে ওমান সরকার।

রয়্যাল ওমান পুলিশের দেওয়া অক্টোবরের ডেটা বিশ্লেষণ করে দেখা গেছে, গত একবছরে ওমান থেকে প্রবাসীর সংখ্যা ১ দশমিক ২ শতাংশ কমেছে। আগের তুলনায় সবচেয়ে বেশি কমেছে বাংলাদেশির সংখ্যা। শতকরা হিসেবে যা সাড়ে ৯ শতাংশ। ভারতীয় কমেছে ৫ শতাংশ। এই দুই দেশের প্রবাসীরাই ওমানে সর্বাধিক।

শ্রমবাজার সংস্কারের পরিকল্পনা হিসেবে প্রবাসীদের সংখ্যা আরও কিছুটা কমিয়ে আনবে ওমান। এজন্য ইতোমধ্যেই নাপিত, দর্জিসহ প্রবাসী কর্মীদের কাছে জনপ্রিয় কয়েকটি খাতে নতুন করে বিদেশিদের নিয়োগ না করে তার বদলে ওমানিদের কাজ দিতে স্পষ্ট আদেশ দেওয়া হয়েছে।

এদিকে জরিমানা ছাড়া বৈধ হওয়ার অপেক্ষায় থাকা বাংলাদেশিদের মধ্যেও হতাশা বাড়ছে। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা বলেন, দূতাবাস শ্রমিকদের স্বার্থ রক্ষায় সম্পূর্ণ আন্তরিক। তবে প্রবাসীদের নিয়ে ওমান সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে বলেই মনে হচ্ছে। ফলে শুধুমাত্র বাংলাদেশ সরকারের আগ্রহে ওমান বাংলাদেশিদের বৈধ হওয়ার সুযোগ দিবে; এমনটি চিন্তা করা উচিৎ হবেনা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03