সর্বশেষ

দুবাইতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী নিহত

দুবাইতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহতProbashir city Popup 19 03

সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে সড়ক দুর্ঘটনায় মো. শাহজাহান (২৫) নামে এক বাংলাদেশি যুবকের নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় সেখানকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত শাহজাহানের গ্রামের বাড়ি চাঁদপুরে। তিনি শাহরাস্তি উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের শোরশাক উত্তর পাড়া গ্রামের মো. শাহ আলমের ছোট ছেলে। নিহতের বাবা শাহজাহানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের স্বজনরা জানায়, শাহজাহান দুবাইতে একটি ওয়ার্কসপে কর্মরত ছিলেন। বুধবার (২ অক্টোবর) বিকেলে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হন। এরপর স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শাহজাহানের বাবা শাহ আলম জানান, আমার দুই ছেলের মধ্যে শাহজাহান ছোট। বড় ছেলে ১০ দিন আগে সৌদিআরবে গেছে আর শাহজাহান গত ১০ মাস আগে আরব আমিরাতে যায়। দুবাই শহরে একটি ওয়ার্কসপে কাজ করতো। বিদেশে যাওয়ার ১ বছর পূর্বে শাহজাহান বিয়ে করেছে।

তিনি আরও জানান, ছেলের মৃত্যুর পরে এখন কি প্রদক্ষেপ নিব বুঝতে পারছি না। তবে তার লাশ দেশে আনার জন্য উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করব। তার এমন মৃত্যুতে পরিবারের সকলে শোকাহত।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03