Long Popup (2)
সর্বশেষ

আট দিনে ট্রাভেল পারমিট সংগ্রহ করেছেন ৪০৮ বাংলাদেশি

1726145038 759a2ba3102afecf308b4bc857abc176ProbashircityWebPopupUpdate

সংযুক্ত আরব আমিরাতে দুই মাসব্যাপী সাধারণ ক্ষমার কার্যক্রম চলছে। গত ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই কার্যক্রম আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলমান থাকবে। জেল-জরিমানা ছাড়াই দেশে ফেরার সুযোগ পেয়ে ২ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত আট দিনে ৪০৮ জন বাংলাদেশি প্রবাসী ট্রাভেল পারমিট সংগ্রহ করেছেন।

দুবাই বাংলাদেশ মিশন সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

দুবাই বাংলাদেশ মিশন সূত্র জানায়, ২ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত দুবাই বাংলাদেশ কনস্যুলেট থেকে ট্রাভেল পারমিট সংগ্রহ করেছেন ৩৭৯ জন বাংলাদেশি প্রবাসী। এরমধ্যে নানা অভিযোগে কারাবন্দি ৭৫ জন বাংলাদেশির আবেদনও রয়েছে। যা জেল কর্তৃপক্ষ সংগ্রহ করেছেন। এছাড়া আবুধাবি-বাংলাদেশ দূতাবাস থেকে ট্রাভেল পারমিট সংগ্রহ করেছেন ২৯ জন প্রবাসী।

মিশন সূত্র আরো জানায়, বৈধতার সুযোগ পাওয়ায় প্রতিদিন পাসপোর্টের মেয়াদ বাড়াতে দুটো মিশনে ভিড় করছেন বাংলাদেশিরা। বেড়েছে গড় পাসপোর্টের আবদেন। স্বাভাবিক সময়ে দুবাই ও উত্তর আমিরাতে ৪০০ আবেদন এলেও বর্তমানে কোনো কোনো দিন আবেদন ছাড়িয়ে যাচ্ছে ৬০০ থেকে ৭০০।

এর আগে গত ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া সাধারণ ক্ষমার আওতায় দেশটিতে বসবাসরত ভিসার মেয়াদোত্তীর্ণ, অনিয়মিত, কাগজপত্রবিহীন ও অবৈধ অভিবাসীরা আবেদন সাপেক্ষে বৈধ হতে পারছেন।

এই সময়ের মধ্যে অবৈধ অভিবাসীদের জেল-জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ দেয়া হয়েছে। এছাড়া ভিজিট ভিসায় আমিরাতে গিয়ে অবৈধ হয়ে যাওয়া প্রবাসীরাও বৈধতার আবেদনের সুযোগ পাচ্ছেন। দুই মাস মেয়াদী সাধারণ ক্ষমার এই কার্যক্রম চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত।
বাংলাদেশ মিশন জানায়, সাধারণ ক্ষমা চলাকালে আউটপাস নিয়ে দেশে গেলে কোনো প্রকার নিষেধাজ্ঞা দেওয়া হবে না। পুনরায় দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন তারা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate