Long Popup (2)
সর্বশেষ

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান ভারতের

862772 178ProbashircityWebPopupUpdate

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ভারত। সোমবার রিয়াদে অনুষ্ঠিত গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) বৈঠকে এ আহ্বান জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর।

তিনি বলেন, এই মুহূর্তে গাজার পরিস্থিতিই ভারতের কাছে সর্বাপেক্ষা উদ্বেগের বিষয়।

পররাষ্ট্রমন্ত্রীদের এই সম্মেলনে এস জয়শংকর আরো বলেন, গাজার পরিস্থিতি নিয়ে ভারতের নীতিগত অবস্থান বদলায়নি। ভারত অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি চায়। ভারত বরাবর সন্ত্রাসবিরোধী। গাজায় নিরীহ মানুষের মৃত্যু নিয়ে দিল্লি উদ্বিগ্ন এবং শোকাহত।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই যুদ্ধ পরিস্থিতিই স্পষ্ট করে দিয়েছে যে স্বাস্থ্য সুরক্ষা, খাদ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা, বিদ্যুৎ পরিবহণ থেকে মানবসম্পদ, সব কিছুতেই দেশগুলো একে অপরের উপর কতটা নির্ভরশীল।’

উল্লেখ্য, কাজের  জিসিসি অন্তর্ভুক্ত দেশগুলোতে ৯০ লক্ষেরও বেশি ভারতীয়ের বাস। তাদের নিরাপত্তা নিশ্চিত করায় দেশগুলোকে ধন্যবাদ জানান জয়শংকর।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate