সর্বশেষ

আমিরাতে অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ

Uae 20240828165555Probashir city Popup 19 03

আগামী ১ সেপ্টেম্বর থেকে আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে দুই মাসের সাধারণ ক্ষমা। এই সময়টায় অবৈধ অভিবাসী বা প্রবাসীরা বৈধ হতে পারবেন। যারা দেশে ফিরে আসতে চান তারা ফিরতেও পারবেন। এজন্য গুণতে হবে না কোনো জরিমানা।

বুধবার (২৮ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানিয়েছে আমিরাতের আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড সিকিউরিটি কর্তৃপক্ষ (আইসিপি)।

সংস্থাটির কর্মকর্তারা বলেছেন, মেয়াদ শেষ হওয়া রেসিডেন্সি ভিসা থেকে শুরু করে পর্যটনসহ সব ভিসা এই সাধারণ ক্ষমতার আওতায় থাকবে। অর্থাৎ সব অভিবাসী এই সুযোগ পাবেন।

এছাড়া যেসব অভিবাসীর সন্তান জন্ম হয়েছে; কিন্তু কাগজপত্র করা হয়নি। তারাও বৈধ কাগজপত্র সংগ্রহ করতে পারবেন।

আইসিপি বলেছে, “যারা আমিরাতে অবৈধভাবে বসবাস করছেন তারা যদি বৈধ হতে চান অথবা নিজ দেশে ফিরে যেতে চান তাদের জন্য এটি সবচেয়ে বড় সুযোগ। যারা দেশে ফিরবেন তারা চাইলে বৈধ ভিসা নিয়ে যে কোনো সময় আবারও আমিরাতে আসতে পারবেন। যারা অবৈধ থেকে বৈধ হবেন তাদের কাছ থেকে ওভার-স্টের (সময়সীমার চেয়ে বেশি সময় অবস্থান) জন্য কোনো ধরনের জরিমানা নেওয়া হবে না। এছাড়া যারা নিজ দেশে ফিরবেন তাদের কাছ থেকেও কোনো এক্সিট ফি নেওয়া হবে না।”

এর আগে ছয় বছর আগে আমিরাতে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছিল। যা প্রথমে ২০১৮ সালের ১ আগস্ট থেকে শুরু হয়ে ৩১ অক্টোবর পর্যন্ত চলেছিল। এরপর এটির মেয়াদ আরও দুই মাস বাড়ানো হয়।

২০০৭ সাল থেকে ২০২৪ সালের মধ্যে মধ্যে এ নিয়ে চতুর্থবারের মতো প্রবাসীদের এমন সুযোগ দিচ্ছে আরব আমিরাতের সরকার।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03