Long Popup (2)
সর্বশেষ

পরিবারকে ভিডিও কলে রেখে, একি কাণ্ড প্রবাসীর

পরিবারকে ভিডিও কলে রেখে, একি কাণ্ড প্রবাসীরProbashircityWebPopupUpdate

কুয়েতে প্রবাসী এক বাংলাদেশি যুবক সাইফুল ইসলাম নিজের জীবন শেষ করেছেন। স্থানীয় সময় শনিবার রাত ১টার দিকে কুয়েতের সালমি এলাকায় একটি স্ক্র্যাপইয়ার্ডে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলামের বাড়ি বরিশাল জেলার সদর উপজেলায়। তার এক ছেলে এবং এক মেয়ে সন্তান রয়েছে। পরিবারের সঙ্গে ভিডিও কল চলাকালীন এই ঘটনা ঘটায় স্থানীয় সমাজে তীব্র শোকের ছায়া নেমে আসে।

সাইফুলের ঘনিষ্ঠ বন্ধু লিটু মিয়া জানান, সাইফুল একটি গাড়ির গ্যারেজে কাজ করতেন। তিনি ধারণা করেন, পারিবারিক কোনো জটিলতার কারণে সাইফুল এই পথ বেছে নিয়েছেন।

এই আত্মহত্যার ঘটনায় স্থানীয় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং কুয়েতের তদন্ত বিভাগ ঘটনার তদন্ত শুরু করেছে।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate