সর্বশেষ

অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমার মেয়াদ বাড়াল কুয়েত

অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমার মেয়াদ বাড়াল কুয়েতProbashir city Popup 19 03

পবিত্র ঈদুল আজহার ছুটির কারণে কুয়েতে অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমা ১৩ দিন বাড়ানো হয়েছে। এর ফলে প্রবাসীরা ৩০ জুন পর্যন্ত সময় পাবেন।

দেশটির উপ-প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী ও ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ আল-সাবাহ নতুন এ ঘোষণা দিয়েছেন।

এদিকে ঈদের ছুটিতে অনেক প্রবাসী দেশে ফেরেন। এছাড়া অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণায় বেড়েছে কুয়েত-ঢাকা রুটের বিমান টিকেটের মূল্য।

প্রবাসীদের এজেন্সিগুলোতে ভিড় করতে দেখা গেছে। অন্যান্য সময়ের তুলনার ৩ থেকে ৪ গুণ বেশি দাম দিয়ে টিকিট কাটছেন তারা। রিটার্ন টিকিট ১ লাখ টাকার বেশি এছাড়া সিঙ্গেল টিকিট বিক্রি হচ্ছে ১ লাখ টাকার কাছাকাছি।

যেসব প্রবাসীর আকামার মেয়াদ নেই এবং পাসপোর্টের মেয়াদ নেই এমন ৪ হাজার বাংলাদেশিকে আউট পাস দিয়েছে বাংলাদেশ দূতাবাস।

এদিকে সাধারণ ক্ষমার প্রবাসীদের কথা বিবেচনা করে কুয়েত ঢাকা-রুটে বিমানে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী কুয়েত প্রবাসীরা।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03