সর্বশেষ

ফিলিস্তিনি উদ্বাস্তুদের ঈদ আনন্দ দেবে প্রবাসী বাংলাদেশিরা

ফিলিস্তিনি উদ্বাস্তুদের ঈদ আনন্দ দেবে প্রবাসী বাংলাদেশিরাProbashir city Popup 19 03

মধ্যপ্রাচ্যের দেশ গাজায় ইসরায়েলের আক্রমণে পর হাজারো ফিলিস্তিনি শরণার্থী আশ্রয় নিয়েছেন সীমান্তবর্তী দেশ মিশরে

ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বাংলাদেশ সরকার, সাধারণ মানুষ ও বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা গাজায় নির্যাতিত অসহায় ফিলিস্তিনি ও মিশরে আশ্রয় নেওয়া শরণার্থীদের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন সহযোগিতা নিয়ে।

ফিলিস্তিনি উদ্বাস্তুদের ঈদ আনন্দ দেবে প্রবাসী বাংলাদেশিরা

এবার কায়রো তথা আশপাশের শহরে আশ্রিত ফিলিস্তিনি শরণার্থীদের সঙ্গে ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করে উপভোগ করতে, আমেরিকাভিত্তিক প্রবাসী বাংলাদেশিদের দাতব্য সংস্থা ইলমান নাফিয়া চ্যারিটি হাউসের সার্বিক সহযোগিতায় মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের চ্যারাটি সংস্থা ওয়ার্ল্ড ওয়ান উম্মাহ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় শরণার্থী পরিবারগুলোকে নিয়ে আয়োজন করতে যাচ্ছে বিশেষ ঈদ অনুষ্ঠান।

সেই সঙ্গে ইসরায়েলি বাহিনীর হামলায় আহত হয়ে মিশরে আসা বিভিন্ন হাসপাতালে চিকিৎসারত ফিলিস্তিনিদের মাঝে ও ঈদ আনন্দ ছড়িয়ে দিতে চায় সংস্থাটি।

ওয়ার্ল্ড ওয়ান উম্মাহ ফাউন্ডেশনের সভাপতি আল-আজহার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থী হুজাইফা খান বলেন, সমগ্ৰ মুসলিম উম্মাহর মতো ফিলিস্তিনি জনগণও যেন সমানভাবে ঈদের আনন্দ উপভোগ করতে পারে সেই লক্ষ্যে ইলমান নাফিয়া চ্যারিটিজ হাউজের সহযোগিতায় ওয়ার্ল্ড ওয়ান উম্মাহ ফাউন্ডেশন উট ও দুম্বা কোরবানির মাধ্যমে তাদের এই উদ্যোগকে বাস্তবায়ন করতে যাচ্ছে।

ফিলিস্তিনি উদ্বাস্তুদের ঈদ আনন্দ দেবে প্রবাসী বাংলাদেশিরা

তিনি আরও বলেন, কোরবানির পশুর গোশতের একটি অংশ মিশরে অবস্থিত ফিলিস্তিনি শরণার্থীদের মাঝে এবং একটি অংশ রান্না করে খাবারের প্যাকেজ আকারে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন যুদ্ধাহত ফিলিস্তিনি ও তাদের পরিবারের মাঝে বিতরণ করা হবে।

ওয়ার্ল্ড ওয়ান উম্মাহ ফাউন্ডেশন আশা করে ইলমান নাফিয়া চ্যারিটিজ হাউজ আগামীতে ও তাদের নানামুখী এই কার্যক্রম অব্যাহত রাখবে।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03