Long Popup (2)
সর্বশেষ

হরমুজ প্রণালি নিয়ে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

F317fa4c 4cdc 4fcf 82a2 398e2f004eb9City

জাহাজ চলাচলের গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালিকে সমান দুই ভাগে ভাগ করতে ইরানকে প্রস্তাব দিয়েছিল ওমান। তবে ইরান এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। বুধবার সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল। সূত্রটি বলেছেন, ইরান এই প্রস্তাব প্রত্যাখ্যান করায় মধ্যস্থতাকারী দেশগুলো ক্ষুব্ধ হয়েছে।

ওমান মূলত চেয়েছিল হরমুজ দুই ভাগে বিভক্ত থাকবে। যার একটি অংশ তাদের নিয়ন্ত্রণে, আরেকটি অংশ ইরানের নিয়ন্ত্রণে থাকবে। তবে তেহরান এ প্রস্তাবে রাজি নয়। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি সংবাদমাধ্যমটিকে বলেছেন, ওমান যদি হরমুজের পুরো নিয়ন্ত্রণ তাদের হাতে না দেয় তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা এখন আর কোনো আলোচনায় অংশ নেবেন না। তিনি জানিয়েছেন, ওমান প্রণালিকে দুই ভাগ করার যে প্রস্তাব দিচ্ছে, সেখানে ইরানের নিরাপত্তার বিষয়টিকে দেখা হচ্ছে না। তাই তারা এতে রাজি হবেন না।

তবে ইরানি এ উপমন্ত্রী বলেছেন, ওমান যদি চায় হরমুজ প্রণালি থেকে যেসব জাহাজ বের হবে সেগুলো তাদের অংশ দিয়ে বের হতে পারে। কিন্তু হরমুজে প্রবেশের যে রুট নির্ধারিত আছে তার পুরো নিয়ন্ত্রণ ইরানের কাছেই থাকতে হবে। তিনি বলেন, “হরমুজে প্রবেশের পথটি সম্পূর্ণ ইরানের নিয়ন্ত্রণে থাকতে হবে। অপরদিকে বের হওয়ার পথটির একটি অংশ ওমানের নিয়ন্ত্রণে থাকতে পারে। যদি তারা এ প্রস্তাবে সম্মত হয়, তাহলে আমরা পরবর্তী ধাপে আগাব।”

এদিকে মধ্যস্থতাকারী দেশগুলো জানিয়েছে, গত মাসে ইরান ও যুক্তরাষ্ট্র যে সমঝোতা স্মারকে সই করেছিল সেটি তারা পুনরায় সক্রিয় করার চেষ্টা করছে। কিন্তু ইরান ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বিষয়টি জটিল হয়ে যাচ্ছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate