Long Popup (2)
সর্বশেষ

হরমুজ নিয়ে সৌদি-ওমানের সঙ্গে ইরানের বৈঠক

1001759590ProbashircityWebPopupUpdate

মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে সৌদি আরব ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৃথকভাবে টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। গতকাল সোমবার সন্ধ্যায় তাঁদের মধ্যে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার আব্বাস আরাগচির টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতির বরাতে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, ফোনালাপে দ্বিপক্ষীয় সম্পর্কের সর্বশেষ অবস্থা, বিরাজমান আঞ্চলিক পরিস্থিতি এবং হরমুজ প্রণালির সার্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। এ সময় মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতা আরও জোরদার করা এবং যৌথ কূটনৈতিক উদ্যোগ এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে আরাগচির এই আলোচনা এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যখন রিয়াদ দাবি করেছে যে ইরান–সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলোর ছোড়া বেশ কয়েকটি ড্রোন তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ভূপাতিত করেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি ঘিরে সাম্প্রতিক নিরাপত্তা উদ্বেগের প্রেক্ষাপটে ইরানের এই কূটনৈতিক যোগাযোগকে বেশ তাৎপর্যপূর্ণ হিসেবেই দেখছেন বিশ্লেষকেরা।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate