সর্বশেষ

ইরানে হামলা চালিয়েছে কাতার!

72a1e05d d8b3 4da4 b2cb 552b3b9ca236Probashir city Popup 19 03

উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে তেহরানের ধারাবাহিক হামলার জবাবে এবার ইরানে সরাসরি সামরিক হামলা চালিয়েছে কাতার। গত ২৪ ঘণ্টায় ইরানের বিভিন্ন এলাকা লক্ষ্য করে কাতারের সামরিক বাহিনী এই অভিযান পরিচালনা করেছে। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল-১২-এর এক প্রতিবেদনে পশ্চিমা এক অজ্ঞাতনামা সূত্রের বরাত দিয়ে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে।

Doha attcak

প্রতিবেদনে আরও বলা হয়, কাতারের এই পদক্ষেপের পর সৌদি আরবও শিগগিরই ইরানে পাল্টা হামলা শুরু করতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত্ব সম্প্রচারমাধ্যম কান-কে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির জ্যেষ্ঠ এক কর্মকর্তা জানিয়েছেন, গতকাল ইরানের হামলার শিকার হওয়ার পর রিয়াদও এখন সামরিক জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

এদিকে, সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের সামরিক বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে দেশটিতে অন্তত তিনজন নিহত হয়েছেন এবং আরও ৬৮ জন আহত হয়েছেন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল আব্দুল নাসের আল হুমাইদি জানান, গত কয়েক দিনে ইরান থেকে আমিরাতের দিকে ১৮৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৮১২টি ড্রোন ছোড়া হয়েছে। তবে এর সিংহভাগই লক্ষ্যে আঘাত হানার আগে আকাশে ধ্বংস করে দেওয়া সম্ভব হয়েছে।

মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ইরানের ছোড়া ১৭২টি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে, ১৩টি সমুদ্রে পড়েছে এবং মাত্র একটি ক্ষেপণাস্ত্র আমিরাতের ভূখণ্ডে আঘাত হেনেছে।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে গত চার দিন ধরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এই হামলায় বিভিন্ন দেশে বেশ কয়েকজন হতাহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন বলে জানা গেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এই খবর নিশ্চিত করেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03