সর্বশেষ

৫ মিনিটেই ভিসা দিচ্ছে মধ্যপ্রাচ্যের এক দেশ

O visa usa explainer leadProbashir city Popup 19 03

প্রশাসনিক প্রক্রিয়া আধুনিকীকরণ এবং পর্যটকদের আকৃষ্ট করার লক্ষ্যে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে কুয়েত। দেশটি এমন একটি ই-ভিসা ব্যবস্থা চালু করেছে, যার মাধ্যমে মাত্র পাঁচ মিনিটের মধ্যে ভিসা জারি করা সম্ভব। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, নাগরিক, বাসিন্দা ও পর্যটকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করতেই এই বৈপ্লবিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল-ইউসুফ আল-সাবাহ এই দ্রুততার কথা উল্লেখ করে বলেন, কুয়েতে ভ্রমণে কোনো দেশের নাগরিকের জন্য কোনো বিধিনিষেধ নেই। তবে মন্ত্রী বলেন, সকল বিদেশি নাগরিককে দেশটিতে স্বাগত জানানো হবে, যদি তারা কুয়েতের আইন ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হন।

এ ছাড়া ভ্রমণ ও বৈধ বসবাসের সুবিধার জন্য ভিজিট ভিসা এবং রেসিডেন্সি পারমিট উভয় প্রক্রিয়াও সহজ করা হয়েছে।

আবেদন করবেন যেভাবে:

কুয়েতে প্রবেশের জন্য আগ্রহী পর্যটকরা সহজেই কুয়েত ভিসা প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রক্রিয়াটি সম্পূর্ণ ডিজিটাল এবং দ্রুততার জন্য ডিজাইন করা হয়েছে।

আবেদন প্রক্রিয়া: কুয়েত ভিসার অফিসিয়াল ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট তৈরি করে প্রয়োজনীয় ভিসার ধরণ (যেমন- পর্যটক, ব্যবসা বা ট্রানজিট) নির্বাচন করতে হবে।

নথি আপলোড: সাইটের নির্দেশিকা অনুসরণ করে পাসপোর্ট ও ছবিসহ প্রয়োজনীয় নথি আপলোড করতে হয়।

খরচ: পর্যটন, ব্যবসায়িক এবং পারিবারিক ভিজিট ভিসার জন্য সাধারণত ৩ কুয়েতি দিনার(প্রায় ১ হাজার ১৯৩ টাকা) এবং ট্রানজিট ভিসার জন্য ২ কুয়েতি দিনার(প্রায় ৭৯৫ টাকা) খরচ হয়।

জরিমানা: অতিরিক্ত সময় ধরে থাকার জন্য প্রতিদিন ১০ কুয়েতি দিনার জরিমানা প্রযোজ্য।

এই সহজ ও দ্রুত পদ্ধতিটি দক্ষ কর্মী এবং আন্তর্জাতিক ভ্রমণকারীদের স্বাগত জানানোর ওপর জোর দেওয়ার উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে বলে জানিয়েছে কুয়েত কর্তৃপক্ষ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03