সর্বশেষ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৩ ‘ইসরায়েলি’ নিহত

Haifa port rb 20250818162602Probashir city Popup 19 03

ইরান ও ‘ইসরায়েল’ পারমাণবিক কার্যক্রম ও স্থাপনা ইস্যুকে কেন্দ্র করে টানা ১২ দিন ধরে সংঘাতে জড়িয়ে পড়ে। ওই সময়ে উভয় পক্ষের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে, যার ফলে দখলদার ‘ইসরায়েল’ ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে। এবার জানা গেছে, ওই সংঘাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তিন ‘ইসরায়েলি’ নিহত হয়েছেন।

‘ইসরায়েলি’ গণমাধ্যম ‘ইসরায়েল হায়োম’-এর প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৭ জুন ভোরে ইরানি একটি ক্ষেপণাস্ত্র হাইফা শহরের বাজান তেল শোধনাগারে আঘাত হানে। হামলার সময় শোধনাগারের ভেতরের একটি কক্ষে অবস্থানরত তিনজন ধ্বংসস্তূপ ও আগুনে আটকা পড়ে প্রাণ হারান।

শোধনাগার পরিচালনাকারী বাজান গ্রুপ জানিয়েছে, হামলার ফলে মূল অবকাঠামো ও বিদ্যুৎকেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং পুরো কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫০ থেকে ২০০ মিলিয়ন মার্কিন ডলার বলে অনুমান করা হচ্ছে। তবে ইরান এখনও হামলার দায় স্বীকার করেনি।

এই হামলার আগে, গত ১৬ জুন ইরান-ইসরায়েল সংঘাত চলাকালে একই শোধনাগারে ক্ষেপণাস্ত্র আঘাতের ঘটনা ঘটে। চলতি বছরের জুনে ইরানের পরমাণু কর্মসূচি কেন্দ্র করে উভয় দেশের মধ্যে সংঘাত শুরু হয়। ইসরায়েল প্রথমে ইরানের পরমাণু ও সামরিক স্থাপনায় হামলা চালালে, ইরান পাল্টা জবাবে ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

পরবর্তীতে যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে এবং ইরানের নাতাঞ্জ, ফোরদো ও ইসফাহানের পরমাণু স্থাপনাগুলোতে বিমান হামলা চালায়। প্রায় ১২ দিন ধরে চলা সংঘাত শেষ হয় ২৪ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায়। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, সর্বশেষ হামলার পরও মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও তীব্র আকার নিতে পারে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03