Long Popup (2)
সর্বশেষ

আমিরাতে সড়কে প্রাণ গেল প্রবাসী দম্পতি

Expatriate couple dies on road in uaeProbashircityWebPopupUpdate

সংযুক্ত আরব আমিরাতের আল ধান্নাহ সিটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক ভারতীয় দম্পতি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় তাদের তিন শিশু সন্তান প্রাণে বেঁচে গেলেও আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। খালিজ টাইমসের প্রতিবেদনে জানানো হয়, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

প্রতিবেদনে বলা হয়, ভোর ৩টার দিকে দম্পতি রাজধানী আবুধাবি থেকে গাড়িতে করে আসছিলেন। হঠাৎ ঘটে যাওয়া দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আহত তিন সন্তানের মধ্যে একজনের বয়স মাত্র চার মাস। তারা বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সমাজকর্মী জানান, দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। নিহতদের মরদেহ দ্রুত ভারতে পাঠানোর জন্য পরিবার থেকে অনুরোধ পাওয়া যায়। আবুধাবিতে ভারতীয় দূতাবাসের সহযোগিতায় প্রক্রিয়া সম্পন্ন করে শুক্রবার সন্ধ্যায় মরদেহ ভারতে পাঠানো হয়, যা শনিবার সকালে স্বজনদের কাছে পৌঁছে যায়।

নিহতরা হলেন সাইয়েদ ওয়াহিদ এবং তার স্ত্রী সানা বেগম। লিংকডইন প্রোফাইল অনুযায়ী, সাইয়েদ ওয়াহিদ একজন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ছিলেন এবং ২০১৮ সাল থেকে আমিরাতে বসবাস করছিলেন। সহকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে নিহত দম্পতির সন্তানদের জন্য দোয়ার আহ্বান জানিয়েছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate