সর্বশেষ

হীরাভর্তি ব্যাগ নিয়ে ঢাকা বিমানবন্দরে নামলেন প্রবাসী!

Expatriate lands at dhaka airport with a bag full of diamonds!City ads Investment (1)

এক বাংলাদেশি প্রবাসী বিমান থেকে নামলেন ঢাকায়— তার হাতে একটি ব্যাগ, দেখতে একদম নিজের মতোই। কিন্তু তিনি জানতেন না, সেটি তাঁর নয়, বরং সেই ব্যাগে আছে কয়েক কোটি টাকার হীরা!

ঘটনা দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের। আমিরাতের এক ব্যবসায়ী চারটি ব্যাগে করে হীরা নিয়ে যাচ্ছিলেন বিদেশে প্রদর্শনীতে। তাড়াহুড়োতে নিজের একটি ব্যাগ ফেলে দিয়ে ভুল করে এক বাংলাদেশির ব্যাগ নিয়ে চলে যান তিনি।

গন্তব্যে পৌঁছে ব্যাগ খুলতেই চোখ কপালে— সাধারণ কাপড়চোপড় ছাড়া কিছুই নেই! তিনি দ্রুত দুবাই ফিরে গিয়ে পুলিশের কাছে অভিযোগ করেন।পরে দুবাই পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে বাংলাদেশি ভ্রমণকারীর পরিচয় শনাক্ত করে ঢাকায় আমিরাত দূতাবাস ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা নেয়।

সব মিলিয়ে নিরাপদেই ফেরত আসে হীরার ব্যাগ। দুবাই পুলিশ জানায়, দুই ব্যাগ দেখতে প্রায় একই রকম হওয়ায় এই বিভ্রান্তি ঘটেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup