সর্বশেষ

ফিলিস্তিনকে ৩০ মিলিয়ন ডলার সহায়তা দিল সৌদি আরব

Saudi arabia provides $30 million in aid to palestineWeb Popup (3)

সৌদি আরব ফিলিস্তিন সরকারের আর্থিক সংকট মোকাবিলায় ৩০ মিলিয়ন ডলার সহায়তা প্রদান করেছে। বৃহস্পতিবার (২৭ জুন) জর্ডানের রাজধানী আম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে এই অর্থ ফিলিস্তিনের অর্থমন্ত্রী ওমর আল-বিতারের কাছে হস্তান্তর করা হয়। অর্থ হস্তান্তর করেন জর্ডানে নিযুক্ত সৌদি দূতাবাসের ভারপ্রাপ্ত চার্জ ডি’অ্যাফেয়ার্স মোহাম্মদ মুনিস।

অনুদান হস্তান্তরের সময় সৌদি প্রতিনিধি জানান, ফিলিস্তিনি জনগণের অর্থনৈতিক ও মানবিক দুর্ভোগ লাঘবে রিয়াদ সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, “এই অনুদান ২০২৫ সালের জন্য সৌদি আরবের ধারাবাহিক সহায়তার অংশ, যা ফিলিস্তিনের প্রতি সৌদি আরবের নীতিগত সমর্থনের প্রতিফলন।”

ফিলিস্তিনের অর্থমন্ত্রী ওমর আল-বিতার সৌদি আরবের এই সহায়তার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “ইসরায়েলি আগ্রাসনের ফলে যে আর্থিক সংকট সৃষ্টি হয়েছে, তা মোকাবিলায় এই অনুদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি সৌদি বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস ও প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফার পক্ষ থেকে শুভেচ্ছা জানান।

ফিলিস্তিনের প্রতি সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহযোগিতার কথা উল্লেখ করে মুনিস জানান, বিগত বছরগুলোতে রিয়াদ সরকার ফিলিস্তিনে আনুমানিক ৫.৩ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে। এর মধ্যে রয়েছে মানবিক, ত্রাণ ও উন্নয়ন কার্যক্রমে অর্থায়ন, যা ফিলিস্তিনিদের স্বাধীনতা ও ন্যায্য অধিকারের প্রতি সৌদি সমর্থনের নিদর্শন।

বিশ্লেষকদের মতে, এ ধরনের আর্থিক সহায়তা কেবল তাত্ক্ষণিক চাহিদা মেটাতেই নয়, বরং আন্তর্জাতিক রাজনীতিতে ফিলিস্তিন ইস্যুতে সৌদি আরবের অবস্থান সুদৃঢ় করতেও সহায়ক ভূমিকা রাখছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup