সর্বশেষ

দোহা-কুয়েত-শারজাহ-দুবাই রুটে ১১ ফ্লাইটের সময়সূচি বিপর্যস্ত

Schedules of 11 flights disrupted on doha kuwait sharjah dubai routeCity ads Investment (1)

মধ্যপ্রাচ্যের চারটি দেশ—কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইন—তাদের আকাশসীমা সাময়িকভাবে আংশিকভাবে বন্ধ ঘোষণা করার ফলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এসব গন্তব্যে নির্ধারিত ১১টি ফ্লাইট নির্ধারিত সময়ে পরিচালনা করা সম্ভব হয়নি।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সাম্প্রতিক বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষিতে এসব দেশ আকাশপথে কিছু বিধিনিষেধ আরোপ করেছে। ফলে ঢাকা থেকে শারজাহ, দুবাই, কুয়েত ও দোহা অভিমুখী ফ্লাইটগুলোর সময়সূচিতে পরিবর্তন আনতে হয়েছে। এতে যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়।

বিলম্বিত ফ্লাইটগুলোর মধ্যে ছিল এয়ার এরাবিয়ার দুটি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি শারজাহগামী ফ্লাইট, এমিরেটস ও ইউএস-বাংলার একটি করে দুবাইগামী ফ্লাইট, জাজিরা এয়ারওয়েজের দুটি কুয়েতগামী ফ্লাইট এবং কাতার এয়ারওয়েজ ও ইউএস-বাংলার দুটি দোহাগামী ফ্লাইট। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সেরও একটি ফ্লাইট এই সংকটে পড়ে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ জানান, কিছু ফ্লাইট বিকল্প রুটে পরিচালিত হয়েছে এবং কিছু নির্ধারিত সময়ের পর ছেড়েছে। তিনি যাত্রীদের উদ্দেশে বলেন, যাত্রার আগে নিজ নিজ এয়ারলাইন্সের অফিস কিংবা হটলাইনের মাধ্যমে সর্বশেষ ফ্লাইট পরিস্থিতি জেনে নিতে হবে।

তিনি আরও বলেন, যাত্রীদের সাময়িক ভোগান্তির জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে এবং সকলকে সচেতনতার সঙ্গে ফ্লাইট আপডেট যাচাই করে ভ্রমণের পরামর্শ দেওয়া হয়েছে। তবে ওমান, সৌদি আরব, লেবানন ও জর্ডানে ফ্লাইট চলাচল এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup