সর্বশেষ

অবস্থা জটিল, যুদ্ধবিরতি নিয়ে কথা না বলার নির্দেশ নেতানিয়াহুর

Situation is complicated, netanyahu orders not to talk about ceasefireProbashir city Popup 19 03

ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলি কর্মকর্তাদের প্রকাশ্যে কোনো মন্তব্য করতে নিষেধ করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার (২৪ জুন) সকালে নিরাপত্তা কমিটির শীর্ষ পর্যায়ের এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ডের সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, বর্তমানে মাঠপর্যায়ে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন নেই। আগের মতোই সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে সাধারণ জনগণকে। নিরাপত্তা বাহিনীর দেওয়া পুরোনো নির্দেশনা মেনেই চলতে হবে বলে জানানো হয়েছে।

যদিও আন্তর্জাতিক গণমাধ্যমে যুদ্ধবিরতির নানা সম্ভাবনার কথা উঠে আসছে, তবে ইসরায়েল সরকার এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। এর আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরান ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতিতে সম্মতি হয়েছে। তবে সেই ঘোষণার পরও ইসরায়েলি কর্মকর্তারা কেউই এ বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি।

সরকারি সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েল এখনো চলমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। যুদ্ধবিরতির বিষয়ে কোনো চূড়ান্ত অবস্থান এখনো গ্রহণ করা হয়নি, বরং সম্ভাব্য কৌশল ও প্রতিক্রিয়া বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

হোম ফ্রন্ট কমান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণের নিরাপত্তার স্বার্থে নির্দিষ্ট কিছু এলাকায় বিধিনিষেধ এখনও কার্যকর রয়েছে। জনসমাগমেও সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। একই সঙ্গে সাধারণ নাগরিকদের সেনাবাহিনী ও সরকারের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03