সর্বশেষ

ইরান থেকে দূতাবাসকর্মী ও প্রবাসীদের সরিয়ে নিচ্ছে বাংলাদেশ

Bangladesh evacuates embassy staff and expatriates from iranProbashir city Popup 19 03

ইসরায়েলের সামরিক অভিযানের ফলে ইরানে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে তেহরানে অবস্থানরত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ইরানের রাজধানী তেহরানে বর্তমানে প্রায় ৪০০ বাংলাদেশি রয়েছেন, যাদের মধ্যে অন্তত ১০০ জন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

মঙ্গলবার (১৮ জুন) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। তিনি বলেন, “তেহরানে অবস্থানকারী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন। দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সাধারণ প্রবাসীদেরও নিরাপদে সরিয়ে নিতে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

 

A587acc8 6e77 45e6 890e 16012fa6

দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীসহ মোট ৪০ জনের একটি দলকে ইতোমধ্যে স্থানান্তরের কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব। পাশাপাশি, সাধারণ প্রবাসীদেরও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চালু আছে।

সরকার তেহরানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে এবং জরুরি পরিস্থিতিতে সহায়তার জন্য দুটি হটলাইন নম্বর চালু করেছে: +৯৮৯৯০৮৫৭৭৭৩৬৮ ও +৯৮৯১২২০৬৫৭৪৫।

উল্লেখ্য, গত শুক্রবার ভোররাতে ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় আঘাত হানে, যার পর থেকেই দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। উত্তপ্ত পরিস্থিতি পঞ্চম দিনে গড়িয়েছে। এই প্রেক্ষাপটে ইরানে থাকা বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে বাংলাদেশ সরকার।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03