Long Popup (2)
সর্বশেষ

ক্লেইমের দিন শেষ, লাগেজ পৌঁছে যাবে যাত্রীর বাড়ি!

Claim days are over, luggage will reach the passenger's home!ProbashircityWebPopupUpdate

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রীদের আর ব্যাগেজ ক্লেইমের ঝামেলা পোহাতে হবে না। এখন থেকে লাগেজ সরাসরি যাত্রীর বাড়ি বা হোটেলে পৌঁছে দেওয়া হবে। এমিরেটসের ট্রাভেল ও এয়ারপোর্ট সার্ভিসেস বিভাগ ডিনাটা-এর অঙ্গ প্রতিষ্ঠান মারহাবা এই সুবিধা চালু করেছে। সোমবার এই ঘোষণা দেওয়া হয়।

বিমানবন্দর থেকে লাগেজ নিয়ে মারহাবার তিনটি নতুন সুবিধা রয়েছে। যাত্রীরা বাড়ি, হোটেল বা অফিস থেকে চেক-ইন করতে পারবেন। এছাড়াও মারহাবার এজেন্টরা বোর্ডিং পাস ইস্যু করে লাগেজ সংগ্রহ করে নিরাপদে বিমানবন্দরে পৌঁছে দেবেন। কিংবা বিমানবন্দর থেকে যাত্রীদের বাড়ি বা হোটেলে পৌঁছে দেওয়া হবে লাগেজ।

ল্যান্ড অ্যান্ড লিভ সুবিধার আওতায়, যাত্রীদের আর ব্যাগেজ ক্লেইমে যেতে হবে না। এছাড়াও বিমান থেকে নামার কয়েক ঘণ্টার মধ্যে লাগেজ তাদের হোটেল বা বাড়িতে ডেলিভারি করা হবে। এছাড়াও ব্যাগেজ স্টোরেজ অ্যান্ড ডেলিভারির সুবিধায় স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী লাগেজ সংরক্ষণের সুবিধা পাবে যাত্রীরা।

যাত্রীরা এখন মারহাবা সার্ভিসেস ওয়েবসাইটের মাধ্যমে এই সেবাগুলো বুক করতে পারবেন। দুবাইয়ের নির্দিষ্ট সেবা কেন্দ্রগুলোতে লাগেজ সংরক্ষণ ও ডেলিভারি সুবিধা পাওয়া যাবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate