সর্বশেষ

ইয়েমেনে হামলা চালাতে গিয়ে সাগরে হারিয়ে গেল মার্কিন যুদ্ধবিমান

Us warplane lost at sea while carrying out strikes in yemenProbashir city Popup 19 03

ইয়েমেনে অভিযান চালানোর সময় মার্কিন নৌবাহিনীর একটি অত্যাধুনিক এফ/এ-১৮ই সুপার হর্নেট যুদ্ধবিমান সাগরে বিধ্বস্ত হয়েছে। এই মডেলের প্রতিটি বিমানের আনুমানিক মূল্য ছয় কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭২৯ কোটি টাকার সমান।

মার্কিন নৌবাহিনীর কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সিএনএন জানিয়েছে, সোমবার, ২৮ এপ্রিল ভোরে ইয়েমেনে হামলা শেষে ফেরার পথে বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস. ট্রুম্যানে অবতরণের সময় যুদ্ধবিমানটি সাগরে পড়ে যায়। তবে সৌভাগ্যক্রমে, পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।

মার্কিন নৌবাহিনী এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, ইউএসএস হ্যারি এস. ট্রুম্যান বিমানবাহী রণতরীতে অবতরণের চেষ্টার সময় যুদ্ধবিমানটি সমুদ্রে পতিত হয়ে নিখোঁজ হয়। এ ধরনের ঘটনা এটাই প্রথম বলে উল্লেখ করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে যে, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাত এড়াতে রণতরী হ্যারি এস. ট্রুম্যান দ্রুত মোড় নেয়। এর ফলেই সম্ভবত যুদ্ধবিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায়।

সিএনএন-এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, সোমবার ইয়েমেনে মার্কিন বিমান হামলার প্রতিক্রিয়ায় হুতি বিদ্রোহীরা বিমানবাহী রণতরীটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তবে, ঐ হামলাগুলো রণতরীতে আঘাত হেনেছে কিনা, তা এখনও নিশ্চিত নয়। প্রতিবেদনে একজন নাবিকের সামান্য আহত হওয়ার খবরও উল্লেখ করা হয়েছে।
আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03