সর্বশেষ

রমজানে কুয়েতে কঠোর নিয়ম, না মানলে কঠিন শাস্তি

রমজানে কুয়েতে কঠোর নিয়ম, না মানলে কঠিন শাস্তিProbashir city Popup 19 03

পবিত্র রমজান মাসের সম্মান ও পবিত্রতা রক্ষায় কুয়েত সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। দেশটির কর্তৃপক্ষ ঘোষণা করেছে, রমজান মাসে কোনো ব্যক্তি যদি জনসমক্ষে ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করেন, তাহলে তাকে ১০০ কুয়েতি দিনার (প্রায় ৩৩০ মার্কিন ডলার) জরিমানা বা এক মাসের কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে। অসুস্থতা বা ভ্রমণের মতো বৈধ কারণ ছাড়া দিনের বেলায় প্রকাশ্যে পানাহার বা ধূমপান করাও এই আইনের আওতায় পড়বে।

কুয়েত কর্তৃপক্ষ রোজা রাখতে বাধ্য নন এমন ব্যক্তিদেরও জনসমক্ষে পানাহার বা ধূমপান থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে। তাদের লক্ষ্য রোজাদারদের ধর্মীয় অনুভূতিতে যেন কোনোভাবে আঘাত না লাগে।

রমজানে কুয়েতে কঠোর নিয়ম: নিয়ম না মানলে কঠিন শাস্তি

এছাড়াও, ব্যবসা প্রতিষ্ঠানগুলোকেও এই নিয়ম মেনে চলতে বাধ্য করা হয়েছে। কোনো দোকান বা রেস্টুরেন্টে প্রকাশ্যে রোজা ভাঙার ঘটনা ঘটলে সেই প্রতিষ্ঠানটি দুই মাসের জন্য বন্ধ করে দেওয়ার মতো কঠোর শাস্তির মুখোমুখি হতে পারে।

১৯৬৮ সালের ৪৪ নম্বর আইনের অধীনে এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কুয়েত পৌরসভা রমজান মাসে দোকান ও রেস্টুরেন্টের অপারেটিং সময়সূচিতে কঠোর নির্দেশিকা জারি করেছে।

রমজানে কুয়েতে কঠোর নিয়ম: নিয়ম না মানলে কঠিন শাস্তি

রেস্টুরেন্টগুলোকে ইফতারের দুই ঘণ্টা আগে থেকে খাবার তৈরির অনুমতি দেওয়া হয়েছে। এই পদক্ষেপগুলোর মাধ্যমে রমজান মাসের পবিত্রতা ও ধর্মীয় মূল্যবোধ রক্ষা করা হচ্ছে।

কুয়েত কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দা এবং বিদেশি কর্মীদের সকলকে এই বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, রমজান মাসে আইন প্রয়োগের ক্ষেত্রে কোনো রকম ছাড় দেওয়া হবে না। এই কঠোর নীতির মাধ্যমে কুয়েত রমজান মাসের পবিত্রতা ও ধর্মীয় অনুভূতি রক্ষায় অটল থাকার বার্তা দিচ্ছে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03