সর্বশেষ

যুদ্ধবিরতির প্রতিবাদে ইসরায়েলের ৩ উগ্রপন্থী মন্ত্রীর পদত্যাগ

যুদ্ধবিরতির প্রতিবাদে ইসরায়েলের ৩ উগ্রপন্থী মন্ত্রীর পদত্যাগProbashir city Popup 19 03

গাজা যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতা করে ইসরাইলের অতি-ডানপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির পদত্যাগ করেছেন।

তার সঙ্গে তার জাতীয়তাবাদী-ধর্মীয় দল ওজামা ইয়েহুদিতের আরও দুই মন্ত্রীও পদত্যাগ করেছেন। রোববার (১৯ জানুয়ারি) গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দিনেই এমন খবর এলো। খবর রয়টার্সের।

যুদ্ধবিরতি স্থানীয় সময় রোববার সকাল সাড়ে ৮টায় কার্যকর হওয়ার কথা থাকলেও হামাস জিম্মিদের তালিকা দিতে দেরি করায় তা তিন ঘণ্টা পর বেলা ১১টা ১৫ মিনিটে কার্যকর হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ওজমা ইয়েহুদি বা ইহুদি শক্তি পার্টি এখন থেকে আর ক্ষমতাসীন জোটে থাকবে না। তবে দলটি বলেছে, তারা নেতানিয়াহুর সরকারের পতন ঘটানোর চেষ্টা করবে না।

যুদ্ধবিরতি ঘোষণার আগের সপ্তাহে বেন গভির পদত্যাগের হুমকি দিয়েছিলেন এবং তিনি এটিকে ‘একটি বেপরোয়া চুক্তি’ বলে অভিহিত করেন।

সেই সঙ্গে তিনি অন্য কট্টরপন্থি, বসতি স্থাপনকারীপন্থি পক্ষগুলোকেও একই পদক্ষেপ অনুসরণ করার আহ্বান জানান।

তিনি বলেন, প্রস্তাবিত চুক্তিটি শত শত ফিলিস্তিনি কয়েদিকে মুক্ত করে দেবে এবং গাজার কৌশলগত এলাকা থেকে সেনা প্রত্যাহার করে আমাদের অজর্নগুলোকে মুছে ফেলবে। এর ফলে হামাস অপরাজিত থাকবে।

প্রসঙ্গত, গত বুধবার (১৫ জানুয়ারি) যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় হামাস ও ইসরাইল। আজ রোববার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকর হওয়ার কথা ছিল।

তবে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রথম ধাপে যেসব জিম্মিদের মুক্তি দেওয়া হবে, তাদের নামের তালিকা না দেওয়া পর্যন্ত গাজায় যুদ্ধবিরতি শুরু হবে না বলে জানান ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

রোববার বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীকে নির্দেশ দিয়েছেন, যতক্ষণ না হামাস মুক্তি দিতে চাওয়া জিম্মিদের তালিকা দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতি শুরু হবে না। অবশেষে পূর্বঘোষিত সময়ের ৩ ঘণ্টা পর স্থানীয় সময় বেলা সোয়া ১১টা থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03