সর্বশেষ

দুবাইয়ে লটারিতে ১২ কোটি টাকা জিতলেন বাংলাদেশি

69c3f8c648320ProbashircityWebPopupUpdate

আরব আমিরাতে ডিউটি ফ্রি লটারির ড্রতে ১ মিলিয়ন ডলার বা প্রায় ১২ কোটি ২৫ লাখ টাকা জিতেছেন বাহরাইনে বসবাসরত বাংলাদেশ দূতাবাসের এক কর্মচারী। বুধবার অনুষ্ঠিত দুবাইয়ের সর্বশেষ ডিউটি ফ্রি মিলেনিয়াম মিলিয়নিয়ার অ্যান্ড ফাইনেস্ট সারপ্রাইজ ড্রতে তিনি এ পুরস্কারটি জিতেন।

পুরস্কার বিজয়ী ৫২ বছর বয়সি এ কে মনিরুল ইসলাম একজন বাংলাদেশি নাগরিক। তিনি ১০ বছর ধরে বাহরাইনের মানামায় বসবাস করছেন এবং তিন বছর ধরে দুবাই ডিউটি ফ্রি প্রোমোশনে অংশগ্রহণ করে আসছেন। গত ১৮ মার্চ অনলাইনে কেনা টিকিটের মাধ্যমে মিলেনিয়াম মিলিয়নিয়ার সিরিজ ৫৩৯-এ তিনি ১ মিলিয়ন ডলার জিতেন।

অনলাইনের মাধ্যমে বসে থেকেও এই লটারিতে অংশ নেওয়া যায়। ভ্রমণকারীরা বিমানবন্দরের ডিউটি ফ্রি শপের নির্ধারিত কাউন্টার থেকে টিকিট কিনতে পারেন। টিকিট কেনার পর একটি নির্দিষ্ট সিরিজের সব টিকিট বিক্রি হয়ে গেলে ডিউটি ফ্রির প্রধান কার্যালয়ে একটি আনুষ্ঠানিক ড্রয়ের মাধ্যমে বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate