সর্বশেষ

কুয়েতে ভিসা পরিবর্তনের সুযোগ পাচ্ছেন ৫৫ হাজার প্রবাসী

Probasho01Probashir city Popup 19 03

কুয়েতে প্রায় এক যুগেরও বেশি সময় পর গৃহকর্মী ভিসা থেকে প্রাইভেট কোম্পানি ভিসায় পরিবর্তনের সুযোগ পেয়েছেন বিভিন্ন দেশের প্রবাসীরা। শ্রমবাজারের সংকট নিরসন ও ব্যয় সংকোচনের লক্ষ্যে সরকারের দেওয়া এই সুযোগ গ্রহণ করতে আবেদন করেছেন প্রায় ৫৫ হাজার প্রবাসী শ্রমিক।

কুয়েত সরকার গত ১৪ জুলাই থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত ২০ নম্বর গৃহকর্মী ভিসা থেকে ১৮ নম্বর প্রাইভেট কোম্পানি ভিসায় পরিবর্তনের সুযোগ দেয়। এই উদ্যোগে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার প্রবাসীরা সবচেয়ে বেশি সাড়া দিয়েছেন। দীর্ঘদিন ধরে স্থানীয়দের বাসাবাড়িতে কাজ করা এসব নারী-পুরুষ এখন নিজেদের দক্ষতা অনুযায়ী বিভিন্ন কোম্পানিতে কাজ করার সুযোগ পাবেন।

এই পরিবর্তনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রবাসীরা। বাংলাদেশি প্রবাসী আবু সাদেক জানান, তিনি একটি ট্রাভেল এজেন্সিতে ভিসা পরিবর্তন করেছেন, যা তাকে পরিবারের সচ্ছলতা আনার পাশাপাশি দেশের রেমিট্যান্স বৃদ্ধিতে সহায়তার সুযোগ দেবে। আরেক প্রবাসী রুবেল হোসেন জানান, টেক্সি কোম্পানিতে ভিসা পরিবর্তন করে এখন তিনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন এবং পরিবারকেও কুয়েতে নিয়ে আসতে পারবেন।

কুয়েতের উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহদ আল-ইউসেফের নির্দেশনায় এই পদক্ষেপ নেওয়া হয়, যা স্থানীয় কোম্পানিগুলোকে কর্মী খুঁজে পেতে এবং সামগ্রিক শ্রমিক ব্যয় কমাতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03