Long Popup (2)
সর্বশেষ

বাংলাদেশের ওপর ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দেয়নি আরব আমিরাত

Uae has not announced a visa ban on bangladeshProbashircityWebPopupUpdate

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বাংলাদেশিদের শ্রমিক ও ভ্রমণ ভিসা বন্ধের কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। দেশটির বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে। রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেন, যেই ওয়েবসাইট থেকে ভিসা বন্ধের খবর ছড়ানো হয়েছে সেটি ইউএই সরকারের কোনো সরকারি ওয়েবসাইট নয়।

১৭ সেপ্টেম্বর “ইউএই ভিসা অনলাইন” নামের একটি বেসরকারি ওয়েবসাইটে বাংলাদেশসহ নয়টি দেশের শ্রমিক ও ভ্রমণ ভিসা নিষেধাজ্ঞার খবর প্রকাশ করা হয়। শনিবার (২০ সেপ্টেম্বর) বিষয়টি কয়েকটি বাংলাদেশি সংবাদমাধ্যমে প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

গুজবটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লেও দূতাবাস জানায়, ইউএই সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক নির্দেশনা আসেনি। তাই এ ধরনের ভিসা সংক্রান্ত তথ্য বিভ্রান্তিকর এবং সত্য হিসেবে গ্রহণ করা যাবে না।

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, সাপ্তাহিক ছুটি শেষে বিষয়টি নিয়ে আমিরাত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের গুজবে কান না দিয়ে সরকারি ঘোষণা ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করার আহ্বান জানানো হয়েছে।

আরো দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate