সর্বশেষ

বাংলাদেশ থেকে ৪০০ গাড়ি চালক নেবে আমিরাত

Uae to hire 400 drivers from bangladeshWeb Popup (3)

সংযুক্ত আরব আমিরাতের সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান ‘দুবাই ট্যাক্সি কর্পোরেশন’ বাংলাদেশ থেকে ৪০০ জন গাড়ি চালক নিয়োগ দেবে। নিয়োগ কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীর কল্যাণপুরে অবস্থিত বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (বিকেটিটিসি) তিন দিনের বাছাই পরীক্ষা আয়োজন করা হয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে প্রাপ্ত তথ্যমতে, আগামী ৯, ১৪ ও ১৫ সেপ্টেম্বর এই বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের চূড়ান্তভাবে নির্বাচন করা হবে।

গত ২৪ আগস্ট বিএমইটির উপপরিচালক মো. আবদুল গাফফার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। সেখানে উল্লেখ করা হয়েছে, অনুমোদিত রিক্রুটিং এজেন্সি আল আনাস ওভারসীজ (আরএল-২৭৩৫) সংযুক্ত আরব আমিরাতের দুবাই ট্যাক্সি কর্পোরেশনের অধীনে এই নিয়োগ কার্যক্রম পরিচালনা করবে।

চিঠিতে আরও বলা হয়েছে, বাছাই পরীক্ষার মাধ্যমে নির্বাচিত প্রার্থীদের জন্য বিকেটিটিসি প্রাঙ্গণে বিশেষ জব ফেয়ার আয়োজন করা হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশি চালকদের জন্য মধ্যপ্রাচ্যে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হচ্ছে।

সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান হওয়ায় এ নিয়োগ প্রক্রিয়াকে কর্মসংস্থানের ক্ষেত্রে একটি নির্ভরযোগ্য সুযোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। নির্বাচিত প্রার্থীরা নিয়মিত চাকরির পাশাপাশি প্রবাসী কর্মসংস্থানের সুবিধা ভোগ করতে পারবেন।

আরও দেখুন;

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup