
অবশেষে প্রতারক শামীম ওসমান গ্রেপ্তার
মো. শামীম ওসমান (২৯) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পরিচয় দিয়ে রাজশাহীর জেলা প্রশাসককে (ডিসি) হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রদান ও অর্থ দাবি করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার

আমিরাতে সড়ক দুর্ঘটনায় আহত প্রবাসীর মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় আহত চট্টগ্রামের রাউজান উপজেলার যুবক মো. ওয়াহিদুল ইসলাম ফাহিম (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি রাউজান উপজেলার বিনাজুরী গ্রামের লেলাংগারা এলাকার বাসিন্দা এবং মৃত ফরিদ আহমেদের ছেলে বলে পারিবারিক সূত্র জানিয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার (২০ জানুয়ারি) আবুধাবির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়

মালয়েশিয়ার রাজার কাছে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ
মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিমের কাছে পরিচয়পত্র পেশ করেছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী। হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের প্রায় চার মাসের মাথায় পরিচয়পত্র পেশ করলেন তিনি। কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, মঙ্গলবার (২০ জানুয়ারি) কুয়ালালামপুরের জাতীয় প্রাসাদে (ইস্তানা নেগারা) মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিমের কাছে পরিচয়পত্র পেশ করেছেন হাইকমিশনার মঞ্জুরুল

ওমানে গাড়ি চালকদের বিশেষ সতর্ক বার্তা!
ওমানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার ২০ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা থেকে দেশটির বেশিরভাগ এলাকায় উত্তর-পশ্চিম দিক থেকে জোর বাতাস বইতে পারে, যা কয়েক দিন স্থায়ী হতে পারে। এই সময়ে তাপমাত্রা কমে যাওয়ার পাশাপাশি কিছু এলাকায় আবহাওয়া খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া অফিসের মতে, বাতাসের তীব্রতায় মরুভূমি ও খোলা এলাকায় ধুলা-বালি উড়তে

কুয়েতে প্রতি ৩৪ মিনিটে এক বিয়ে, ৭৫ মিনিটে এক তালাক!
কুয়েতের বিচার মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান বলছে, ২০২৫ সালের নভেম্বর মাসে দেশটিতে গড়ে প্রতি ৩৪ মিনিটে একটি করে বিয়ে নিবন্ধিত হয়েছে, আর প্রায় প্রতি ৭৫ মিনিটে একটি করে তালাকের ঘটনা নথিভুক্ত হয়েছে। মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও গবেষণা বিভাগ এই তথ্য প্রকাশ করে, যা শরিয়া নোটারাইজেশন বিভাগের মাসিক পারফরম্যান্স রিপোর্টের ভিত্তিতে প্রস্তুত।

যৌনাচারে লিপ্ত দেখলেই ‘সানডে–মানডে ক্লোজ’ করে দিতাম: কিলার সম্রাট
সাভারে সংঘটিত ছয়টি হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া ভবঘুরে মশিউর রহমান সম্রাট (ছদ্মনাম) পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি কিছু বক্তব্য দিয়েছেন, যেখানে নির্দিষ্ট পরিস্থিতিকে কেন্দ্র করে হত্যাকাণ্ড ঘটানোর কথা উল্লেখ করা হয়েছে। তবে এসব বক্তব্য যাচাই-বাছাই এবং ঘটনাগুলোর সঙ্গে প্রমাণের মিল খতিয়ে

দালালের খপ্পরে সর্বহারা পরিবার, সৌদিতে বাংলাদেশি যুবক গৃহবন্দী!
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের তরুণ মো. অনিক মিয়াকে প্রলোভন দেখিয়ে সৌদি আরবে পাঠিয়ে সেখানে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক দালালচক্রের বিরুদ্ধে। পরিবার জানায়, উচ্চ বেতনের ড্রাইভিং ভিসার আশ্বাসে স্থানীয় দালাল মার্জিয়া বেগম ও ইউপি সদস্য শরিফুল ইসলাম প্রায় ৫ লাখ টাকা নিয়ে অনিককে প্রবাসে পাঠান। তবে সৌদিতে যাওয়ার

প্রবাসীরা ভোট দিতে পারবেন ২১ জানুয়ারির পর থেকে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ব্যালট পদ্ধতি চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রবাসে অবস্থানরত ভোটারদের পাশাপাশি দেশে থাকা সরকারি কর্মকর্তা-কর্মচারী, আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং আইনি হেফাজতে থাকা নাগরিকরাও এবার এই পদ্ধতিতে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। ইসির তথ্য অনুযায়ী, বিশ্বের ১২০টিরও

প্রবাসী স্বামীর পরকীয়ায় স্ত্রীর আত্মহত্যা!
কুমিল্লার লালমাই উপজেলায় পারিবারিক কলহের জেরে রোজিনা আক্তার (১৯) নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে বাগমারা উত্তর ইউনিয়নের সৈয়দপুর গ্রামে তাঁর বাবার বাড়ি থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরিবারের অভিযোগ, প্রবাসী স্বামীর সঙ্গে অনলাইনে কথা-কাটাকাটির পর মানসিক চাপে পড়ে তিনি আত্মহননের পথ বেছে নেন। নিহত রোজিনা

পুনরায় চালু হলো অন অ্যারাইভাল ভিসা
নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে সাময়িকভাবে বন্ধ রাখা অন অ্যারাইভাল ভিসা সুবিধা পুনরায় চালু করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে সব বিদেশস্থ বাংলাদেশ মিশনে নির্দেশনা পাঠানো হয়। এর ফলে বিদেশি নাগরিকরা আবারও পূর্বের নিয়মে বাংলাদেশে পৌঁছার পর বিমানবন্দরেই অন অ্যারাইভাল ভিসা গ্রহণ করতে পারবেন। সরকারি






