
প্রবাসীর রক্ত পানি করা টাকা নিয়ে প্রেমিকের হাত ধরে পালালেন স্ত্রী
বিদেশের মাটিতে হাড়ভাঙা খাটুনি খেটে উপার্জিত অর্থ জমিয়েছিলেন সোনালি ভবিষ্যতের আশায়। কিন্তু এক নিমিষেই সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। সৌদিপ্রবাসী স্বামী মোহাম্মদ মাসুদ রানার বাসা থেকে চার লাখ টাকা নিয়ে এক যুবকের সঙ্গে স্ত্রীর পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসী মাসুদ রানা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বাহরাইনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু
বাহরাইনের জিদাফস এলাকার সেহলা হাইওয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সুন্দর মিয়া (৩৮) নামের এক বাংলাদেশি প্রবাসীসহ দুজন পথচারী নিহত হয়েছেন। গতকাল শনিবার (১৪ মার্চ) ভোরে দ্রুতগতির দুটি প্রাইভেট কারের সংঘর্ষের জেরে প্রাণহানির এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা যায়, গতকাল ভোরে সেহলা হাইওয়েতে দুটি দ্রুতগতির প্রাইভেট কারের মধ্যে

ওমানি মুদ্রার আজকের রেট (১৫ মার্চ)
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। প্রবাসীরা জেনে নিন আজকের ওমানের টাকার রেট। শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নিয়মিত পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা। লেনদেনের সুবিধার্থে ওমানি রিয়ালসহ বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার

আজকের সোনার দাম (১৫ মার্চ)
সোনা বা স্বর্ণের অলংকার দীর্ঘকাল ধরে মানুষের কাছে আকর্ষণীয়। এটি একটি মূল্যবান ধাতু যা সৌন্দর্য, দীর্ঘস্থায়িত্ব এবং ঐতিহ্যের জন্য পরিচিত। বিবাহের আংটি, নেকলেস, কানের দুল, হার, ব্রেসলেট- স্বর্ণের অলংকার বিভিন্ন রুপে আমাদের জীবনে বিশেষ স্থান দখল করে আছে। বাজারে স্বর্ণের বিভিন্ন ক্যারেটের অলংকার পাওয়া যায়। যেমন – ১৮ ক্যারেট, ২১

ঢাকা বিমানবন্দরে কোটি টাকার সোনা ও ল্যাপটপসহ গ্রেপ্তার ১
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম সোনার অলংকার ও বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রীসহ রাসেল আহমেদ (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ শনিবার (১৪ মার্চ) সকালে এক কোটি টাকার বেশি মূল্যের এসব অবৈধ মালামালসহ তাঁকে আটক করা হয়। আজ সকাল পৌনে ১০টার দিকে বিমানবন্দরের

স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে বৃদ্ধার অবস্থান
ফরিদপুরের ভাঙ্গায় স্ত্রীর মর্যাদার দাবিতে প্রেমিক আবু বক্কারের (৪৫) বাড়িতে গিয়ে উঠেছেন নার্গিস বেগম (৬০) নামের এক নারী। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া গ্রামে এ ঘটনা ঘটে। অসমবয়সী এই প্রেম ও স্ত্রীর স্বীকৃতির দাবিতে বাড়িতে অবস্থানের খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। স্থানীয় সূত্রে জানা

জরুরি পরিস্থিতি, নতুন বার্তা সৌদি আরবের
সৌদি আরবের আকাশসীমায় একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। আজ শনিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী রিয়াদের নিকটবর্তী আল-খারজ প্রদেশের দিকে ধেয়ে আসা ওই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি আকাশেই প্রতিহত করে ধ্বংস করা হয়েছে। এই হামলার ঘটনার পরপরই জরুরি পরিস্থিতির জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে সৌদি সিভিল ডিফেন্স। সংস্থাটি

যুদ্ধ শেষ করতে ইসরায়েলকে সময় বেঁধে দিল যুক্তরাষ্ট্র
ইরানে বর্তমান শাসনব্যবস্থার পতন বা পরিবর্তনের কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখছে না যুক্তরাষ্ট্র। এমন বাস্তবতায় বিশ্ব অর্থনীতি ও তেলের বাজারের কথা মাথায় রেখে যুদ্ধ শেষ করতে ইসরায়েলকে মাত্র এক সপ্তাহের সময় বেঁধে দিয়েছে মার্কিন প্রশাসন। সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানা গেছে। ওই সূত্রের মূল্যায়নে

ভিসা পেতে যুক্তরাষ্ট্রে ডাকাতির নাটক; ১১ ভারতীয় নাগরিক গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রে ‘ইউ-ভিসা’ পাওয়ার লোভে অভিনব প্রতারণার আশ্রয় নেওয়ার অভিযোগে ১১ জন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। নিজেদের গুরুতর অপরাধের শিকার হিসেবে প্রমাণ করতে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে রীতিমতো ডাকাতির নাটক সাজিয়েছিলেন তাঁরা। মূলত এই সাজানো ডাকাতির শিকার হয়ে বিশেষ ভিসা সুবিধা হাতিয়ে নেওয়াই ছিল তাঁদের মূল লক্ষ্য। ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনের ফেডারেল তদন্তকারী

ব্রাজিলে মিলল বিশালাকার ডাইনোসরের জীবাশ্ম!
ব্রাজিলে ‘ডাসোসরাস টোক্যান্টিনেনসিস’ নামের এক নতুন প্রজাতির বিশালাকার ডাইনোসরের জীবাশ্ম শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। এটি দেশটিতে এ পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় ডাইনোসরগুলোর একটি। চলতি মাসে ‘জার্নাল অব সিস্টেমেটিক প্যালিওন্টোলজি’ সাময়িকীতে প্রকাশিত এই আবিষ্কারটি প্রায় ১২ কোটি বছর আগে দক্ষিণ আমেরিকা, আফ্রিকা ও ইউরোপের স্থলভাগের একে অপরের সঙ্গে যুক্ত থাকার ধারণাকে আরও






