
প্রবাসী হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার
রাজবাড়ীতে সম্প্রতি সংঘটিত প্রবাসী আল-আমিন (২৮) হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার শুক্রবার (২ মে) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন পাবনা জেলার আমিনপুর থানার কোমরপুর গ্রামের আব্দুস সালাম ঠান্ডু (৩৫)

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রিয়াজ (২০) নামের এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১ মে) রাতে উপজেলার কুসুমপুর সীমান্ত ফাঁড়ির (বিওপি) পিপুলবাড়িয়া সীমান্ত এলাকায়। আহত রিয়াজ স্থানীয় পিপুলবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং শফিকুল ইসলামের পুত্র। আহত রিয়াজের চাচাতো ভাই সুমন অভিযোগ করে জানান,

পাকিস্তানের ধাওয়া খেয়ে চাকরি হারালেন ভারতের বিমান বাহিনীর উপপ্রধান
অধিকৃত কাশ্মীরে আকাশ টহলকালে ভারতীয় বিমান বাহিনীর চারটি অত্যাধুনিক রাফায়েল যুদ্ধবিমান অপ্রত্যাশিতভাবে পাকিস্তানি জেএফ-১৭ যুদ্ধবিমানের মুখোমুখি হয়। তবে, নির্ভরযোগ্য সূত্রের বরাতে পাকিস্তান ট্রিবিউন জানিয়েছে, এই পরিস্থিতিতে ভারতীয় বিমানগুলো কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে সম্পূর্ণ ব্যর্থ হয়। এই ঘটনার জের ধরে ভারতীয় বিমান বাহিনীর উপপ্রধান এয়ার মার্শাল সুজিত পুষ্পকর ধরকারকে নির্ধারিত সময়ের

হজে গিয়ে বাংলাদেশি হাজীর মৃত্যু
এ বছর পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে যাওয়া বাংলাদেশি হাজীদের মধ্যে মদিনায় খলিলুর রহমান (৭০) নামে একজন প্রবীণ হাজী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৯ এপ্রিল) প্রকাশিত সর্বশেষ হজ বুলেটিনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। স্থানীয় সময় সন্ধ্যায় মদিনায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হেল্পডেস্ক

ওমানি মুদ্রার আজকের রেট (০২ মে )
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। প্রবাসীরা জেনে নিন আজকের ওমানের টাকার রেট। শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নিয়মিত পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা। লেনদেনের সুবিধার্থে ওমানি রিয়ালসহ বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার

গাজা সীমান্তে ৩ হাজার ত্রাণবাহী ট্রাক প্রবেশে বাধা ইসরায়েলের
ইসরায়েলি হামলার অব্যাহততায় বিপর্যস্ত গাজা উপত্যকা ভয়াবহ মানবিক সংকটের সম্মুখীন। খাদ্য ও বিশুদ্ধ পানির অভাবে দিন কাটাচ্ছে লাখ লাখ ফিলিস্তিনি। এই পরিস্থিতিতে জাতিসংঘ জানিয়েছে, জরুরি খাদ্যসামগ্রী, ওষুধ এবং জীবনধারণের অত্যাবশ্যকীয় সরঞ্জাম বোঝাই প্রায় তিন হাজার ট্রাক গাজায় প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই উদ্বেগজনক

সৌদিতে হুরুব আতঙ্কে প্রবাসীরা
সৌদি আরবে বাংলাদেশিদের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে ‘হুরুব’। সাধারণত যারা কফিল থেকে বিচ্ছিন্ন হয়ে পলাতক কর্মীর তালিকায় অন্তর্ভুক্ত হন তারাই ‘হুরুব’ হিসেবে বিবেচিত হন। দালালদের প্রতারণার কারণে ইদানীং নিয়োগকর্তারা বেশি সংখ্যায় প্রবাসীদের হুরুব বলে চিহ্নিত করছেন। এতে বের হলেই দেশটির আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়ে দেশে ফিরতে হচ্ছে

ভারত-পাকিস্তানকে সংলাপে বসার পরামর্শ ওমানের
ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ওমান। বিদ্যমান পরিস্থিতিতে উত্তেজনা কমাতে এবং কূটনৈতিক উপায়ে বিরোধ সমাধান করতে আহ্বান জানিয়েছে দেশটি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে টেলিফোন আলাপে ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ বদর আল বুসাইদি এই আহ্বান জানান। ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত

প্রবাসীদের বিরাট সুখবর দিল ওমান
ওমানে অবৈধ প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমার সুবিধা আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। ২৭ এপ্রিল থেকে শুরু হওয়া এই কর্মসূচী চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত। এই তিন মাস সময়কালে শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশের সকল জরিমানা মওকুফ বলে বিবেচিত হবে। একই সময়ে অবৈধ কর্মীরা জরিমানা ছাড়াই নতুন নিয়োগকর্তার অধীনে বৈধ হতে পারবেন

দেশের ভাগ্য বদলালেও প্রবাসীদের ভাগ্য বদলায় না
সরকার পরিবর্তনের পর প্রবাসীদের জন্য বিমানবন্দরে প্রবাসী লাউঞ্জ চালুর ঘোষণা গণমাধ্যমে বেশ গুরুত্বের সঙ্গে প্রচার করা হলেও, বাস্তবে চিত্র ভিন্ন। দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফেরা যাত্রীরা বিমানবন্দরে নেমে হতাশাজনক অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন। মালয়েশিয়া থেকে আগত এক প্রবাসী রাত ১২টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। যশোরে যাওয়ার ফ্লাইটের জন্য তাকে





