
ননস্টপ সাইরেন বেজে চলেছে ইসরায়েলে, ব্যাপক বিস্ফোরণ
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান থেকে ছোড়া একের পর এক ক্ষেপণাস্ত্রে থরথর করে কাঁপছে ইসরায়েল। দেশটির বিভিন্ন শহরে বিমান হামলার সতর্কতা হিসেবে টানা বেজে চলেছে সাইরেন। ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, ইতোমধ্যে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো দক্ষিণ ও মধ্য ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত হেনেছে, যার মধ্যে আসদোদ, লাচিস এবং জেরুজালেম সংলগ্ন

প্রবাসী ছেলের নির্যাতনে বাবা হাসপাতালে
ফরিদপুরের এক প্রবাসী পুত্রের বিরুদ্ধে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবাকে মারধরের অভিযোগ উঠেছে। রোববার (২২ জুন) সরেজমিনে ফরিদপুর জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নির্যাতনের শিকার বৃদ্ধ নূর ইসলাম বিশ্বাস। তিনি কান্নাজড়িত কণ্ঠে ছেলের প্রতি আক্ষেপ করে বলেন, “অন্যের জমিতে শ্রম দিয়ে বড় করেছি, দেনা করে বিদেশে

প্রবাসীর বিরুদ্ধে দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় মালয়েশিয়া ফেরত এক যুবকের বিরুদ্ধে দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই নারী উপজেলার সাহতা ইউনিয়নের স্বল্প দশাল গ্রামের বাসিন্দা এবং সুলতান মিয়ার দ্বিতীয় স্ত্রী। অভিযোগ সূত্রে জানা যায়, মালয়েশিয়া প্রবাসী রাব্বি (২৫), একই এলাকার হেলাল মিয়ার ছেলে, দেশে ফেরার পর থেকে ভুক্তভোগী নারীর মোবাইলে বারবার

মিশরে হুন্ডি ব্যবসার অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেপ্তার
মিশরের কায়রো শহরের তাব্বা এলাকায় হুন্ডি ব্যবসার অভিযোগে পাঁচজন বাংলাদেশি শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়। তবে অভিযুক্তদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়, এক মিশরীয় নারীর অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে একজন বিদেশিকে মুক্ত

চাদাঁ না পেয়ে বন্দুক উঁচিয়ে প্রবাসীকে গুলির হুমকি বিএনপি নেতার
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চাঁদা না পেয়ে প্রবাসীকে গুলি করে হত্যার হুমকির অভিযোগ উঠেছে বিএনপির স্থানীয় এক নেতার বিরুদ্ধে। সাদিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান ভূঁইয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে এ অভিযোগ করা হয়েছে। রোববার (২২ জুন) দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। সৌদি প্রবাসী সোহরাব হোসেন

মুসলিম ছেলেকে বিয়ে করায় জীবিত মেয়ের শ্রাদ্ধ
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার হাঁসখালি এলাকায় ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। মুসলিম যুবককে বিয়ে করায় পরিবারের অসন্তুষ্টিতে এক কলেজছাত্রীকে জীবিত অবস্থায় ‘মৃত’ ঘোষণা করে তার শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। বিষয়টি ঘিরে এলাকায় তীব্র আলোড়ন তৈরি হয়েছে। জানা গেছে, নদিয়ার গাজনা উত্তরপাড়া গ্রামের ওই কলেজছাত্রী গত ১৭ জুন গভীর রাতে বাড়ি

ইরানের ৬ বিমানবন্দরে ইসরায়েলের হামলা, ১৫ উড়োজাহাজ-হেলিকপ্টার বিধ্বস্ত
ইরানের বিভিন্ন অঞ্চলের অন্তত ছয়টি বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরায়েল, এমন দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। হামলায় ইরানের অন্তত ১৫টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে। সোমবার (২৩ জুন) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, তাদের ম্যানড

নারীর ফাঁদে পড়ে ১৪ হাজার রিয়াল খোয়ালেন প্রবাসী
সৌদি আরব থেকে দেশে ফিরে বাড়ি নির্মাণের পরিকল্পনা করেছিলেন মো. শওকত হোসেন (৩৪)। সঙ্গে নিয়ে এসেছিলেন ১৪ হাজার সৌদি রিয়াল। কিন্তু প্রেমের অভিনব ফাঁদে পড়ে তিনি খুইয়েছেন সব টাকাই। ভুক্তভোগী শওকতের থানায় করা অভিযোগের ভিত্তিতে পুলিশের অভিযানে চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার জঙ্গলবাড়ি গ্রামের বাসিন্দা শওকত

যুক্তরাষ্ট্র-ইসরাইলকে একযোগে প্রতিরোধের আহ্বান উত্তর কোরিয়ার
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, এ ধরনের হামলা জাতিসংঘ সনদের লঙ্ঘন এবং একটি সার্বভৌম রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে সরাসরি আক্রমণ। সোমবার (২৩ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানায়, উত্তর কোরীয় মুখপাত্র যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে একযোগে

ভারত ধর্ষণ ও সন্ত্রাস কবলিত দেশ! ভ্রমণ সতর্কতা জারি করল আমেরিকা
ভারতে ক্রমবর্ধমান অপরাধ, সন্ত্রাস এবং যৌন হেনস্থার ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র সরকার দেশটির জন্য নতুন ভ্রমণ নির্দেশিকা জারি করেছে। ১৬ জুন জারি হওয়া এই নির্দেশনায় মার্কিন নাগরিকদের জন্য “লেভেল ২” সতর্কতা জারি করে অতিরিক্ত সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ভারতের পর্যটন অঞ্চলে বিশেষ করে নারীদের বিরুদ্ধে যৌন





