
স্ত্রীকে বিশ্বাস করে নিঃস্ব প্রবাস ফেরত মুরাদ, মৃত্যুর প্রহর গুনছেন
খুলনার দিঘলিয়ার সাবেক ছাত্রদল নেতা আ ন ম মুরাদ হোসেন এক সময় ছিলেন সংগঠনের সক্রিয় কর্মী। ১৯৯৮ সালে জেলা ছাত্রদলের সভাপতি ওয়াহিদুজ্জামান চঞ্চল নিহত হলে তিনি রাজনৈতিকভাবে চাপে পড়েন। সেই সময় মায়ের অনুরোধে তার ছোট ভাই সৌদি প্রবাসী জাহিদ হোসেন মিল্টনের সহায়তায় সৌদি আরব পাড়ি জমান। সেখানে ফেডেক্স কুরিয়ার সার্ভিসে

বিমানবন্দরে ভাল্লুকের উপদ্রবে রানওয়ে বন্ধ, ফ্লাইট বাতিল
জাপানের উত্তরাঞ্চলের ইয়ামাগাটা বিমানবন্দরে ঢুকে পড়েছে একটি কালো ভাল্লুক। বৃহস্পতিবার (২৬ জুন) রানওয়েতে ঘুরে বেড়াতে দেখা যায় প্রাণীটিকে। নিরাপত্তার কারণে তাৎক্ষণিকভাবে রানওয়ে বন্ধ ঘোষণা করা হয় এবং অন্তত ১২টি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানবন্দরের কর্মীরা ভাল্লুকটিকে সরানোর চেষ্টা করলে সেটি আক্রমণাত্মক আচরণ করতে থাকে। পরে একটি

দুই সন্তানের জননী প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মরিয়ম ওরফে কেয়া (৩২) নামে দুই সন্তানের জননী এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। প্রাথমিকভাবে আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও বিষয়টি ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নিহত কেয়া বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের কলাবাড়ি এলাকার কালাম মিয়ার মেয়ে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরেছেন তার স্বামী

ওমানে ব্যক্তিগত গাড়িতে বিপুল অবৈধ মদসহ ভারতীয় গ্রেপ্তার
ওমানের ইব্রি প্রদেশের ফাহুদ এলাকায় বিপুল পরিমাণ মদ বহনের অভিযোগে এক ভারতীয় প্রবাসীকে গ্রেপ্তার করেছে তেল ও গ্যাস স্থাপনার নিরাপত্তা বিষয়ক পুলিশের একটি বিশেষ ইউনিট। পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি তার ব্যক্তিগত গাড়িতে করে ওই মদ পরিবহন করছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, এগুলো অবৈধভাবে বিক্রি করার উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। তল্লাশির

সৌদি প্রবাসীকে আটকে মুক্তিপণ দাবি, ছাত্রদল নেতা আটক
পিরোজপুরের মঠবাড়িয়ায় সৌদি আরবপ্রবাসী এক তরুণকে আটকে রেখে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করার অভিযোগে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত ছাত্রদল নেতা নাঈম হোসেন ওরফে তাজ নাঈম (২৬) বাগেরহাটের শরণখোলা উপজেলার শাহ আলমের ছেলে এবং মঠবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক। পুলিশ জানায়, ভুক্তভোগী প্রবাসী রিয়াজুল ইসলাম রণি উপজেলার

মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান (২২) নামে এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন তামিম ও হাসান নামে আরও দুই যুবক। নিহত মেহেদী সৌদি আরবপ্রবাসী ছিলেন এবং মাত্র দেড় মাস আগে দেশে ফিরেছিলেন। দুর্ঘটনাটি ঘটে শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-বান্দুরা সড়কের নবাবগঞ্জ

‘উগ্রবাদে’ জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশি গ্রেপ্তার
মালয়েশিয়ায় উগ্রবাদী কার্যক্রম ও সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩৬ বাংলাদেশিকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। মালয় মেইল প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চলতি বছরের ২৪ এপ্রিল থেকে সেলাঙ্গর ও জোহর রাজ্যে তিন ধাপে পরিচালিত এক

ফিলিস্তিনকে ৩০ মিলিয়ন ডলার সহায়তা দিল সৌদি আরব
সৌদি আরব ফিলিস্তিন সরকারের আর্থিক সংকট মোকাবিলায় ৩০ মিলিয়ন ডলার সহায়তা প্রদান করেছে। বৃহস্পতিবার (২৭ জুন) জর্ডানের রাজধানী আম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে এই অর্থ ফিলিস্তিনের অর্থমন্ত্রী ওমর আল-বিতারের কাছে হস্তান্তর করা হয়। অর্থ হস্তান্তর করেন জর্ডানে নিযুক্ত সৌদি দূতাবাসের ভারপ্রাপ্ত চার্জ ডি’অ্যাফেয়ার্স মোহাম্মদ মুনিস। অনুদান হস্তান্তরের সময় সৌদি প্রতিনিধি জানান,

ইরানের পরমাণু কর্মসূচিতে বিশাল বিনিয়োগ করতে চায় ট্রাম্প প্রশাসন
যুক্তরাষ্ট্র ইরানের বেসামরিক ও শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিতে সহায়তা করার লক্ষ্যে বিশাল অঙ্কের বিনিয়োগ পরিকল্পনা করছে। মার্কিন প্রশাসন সূত্রে জানা গেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন সরকার ইরানের বিধ্বস্ত পারমাণবিক অবকাঠামোতে প্রায় ৩ হাজার কোটি ডলার বিনিয়োগের কথা ভাবছে। এ উদ্দেশ্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলতি জুনের শুরু থেকেই একাধিক গোপন বৈঠক

দারুণ খবর, ৩২ দেশে ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ!
পাকিস্তানি নাগরিকদের জন্য এসেছে এক আনন্দের খবর। বিশ্বের ৩২টি দেশে এখন তারা ভিসা ছাড়াই অথবা বিমানবন্দরে পৌঁছে অন-অ্যারাইভাল ভিসা নিয়ে ভ্রমণ করতে পারবেন। সম্প্রতি হেনলি অ্যান্ড পার্টনারস প্রকাশিত পাসপোর্ট সূচকে পাকিস্তানের অবস্থান উন্নীত হয়ে ১০০তম হয়েছে, যা ২০২১ সালে ছিল ১১৩তম। এই অগ্রগতি পাকিস্তানের বৈশ্বিক কূটনৈতিক সাফল্যের একটি স্পষ্ট ইঙ্গিত।






