
ইতালিতে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উদযাপন
ইতালির মনফালকোনে গরিঝিয়া বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইতালিস্হ ভৈরব উপজেলা বিএনপি ফোরামের সভাপতি মো: সাইফুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক সাইমন রহমান। প্রধান অতিথি ছিলেন মনফালকোনে গরিঝিয়া বিএনপির সাবেক প্রধান

প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি: স্বরাষ্ট্র উপদেষ্টা
রোববার (১৭ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিদেশে বাংলাদেশের মিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রথম ও দ্বিতীয় সচিব পদে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, প্রবাসীরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। বিশেষ করে শ্রমিক শ্রেণির প্রবাসীরা রেমিট্যান্সের

মাঝ আকাশে বিমানবালার সাথে পাইলটের এ কী কান্ড!
৩৫ হাজার ফুট ওপরে উড়ন্ত বিমানে যখন যাত্রীরা নিশ্চিন্তে বসে আছেন, তখন ককপিটে চলছে ভিন্ন এক গল্প! অটোপাইলটে বিমান চালিয়ে পাইলট ও বিমানসেবিকা মেতে উঠছেন রোমাঞ্চে—এমনই চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন এক কেবিন ক্রু। ‘সিয়েরা মিস্ট’ নামে এক অ্যাকাউন্টে প্রকাশিত দাবিতে জানা যায়, দীর্ঘ দূরত্বের ফ্লাইটে গোপনে তৈরি হয় “হাই মাইল

৩৫ বছরের নারীকে বিয়ের দাবিতে ৭৫ বছরের বৃদ্ধের অনশন
পিরোজপুরের মঠবাড়িয়ায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগে এক নারীর বাড়ির সামনে দিনভর অনশন করেছেন ৭৫ বছরের এক বৃদ্ধ। শনিবার (১৬ আগস্ট) উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের ঠুটাখালী গ্রামে এ ঘটনা ঘটে। অনশনকারী আবুল কাসেম মুন্সি (৭৫) উপজেলার পশ্চিম মিঠাখালী গ্রামের মৃত আজাহার আলী মুন্সির ছেলে। আবুল কাসেম দাবি করেন, ওই নারী

বাংলাদেশি তরুণীকে পাচার করে জোরপূর্বক পতিতাবৃত্তি, তিনজন গ্রেপ্তার
বাংলাদেশ থেকে পাচার হয়ে ভারতের হায়দরাবাদে জোরপূর্বক পতিতাবৃত্তিতে বাধ্য হওয়া এক তরুণী পুলিশের কাছে আশ্রয় নিয়েছেন। তার অভিযোগের ভিত্তিতে মানবপাচার চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, গত ৮ আগস্ট রাজ্যের বান্দলাগুদা থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী। তিনি জানান, প্রায় ছয় মাস ধরে পাচারচক্রের

অবৈধভাবে কর্মী ছাঁটাইয়ের জন্য ৬০ কোটি ডলার জরিমানা
অবৈধভাবে কর্মী ছাঁটাইয়ের ঘটনায় অস্ট্রেলিয়ার জাতীয় বিমানসংস্থা কোয়ান্টাস এয়ারলাইন্সকে ৯০ মিলিয়ন অস্ট্রেলীয় ডলার (প্রায় ৫৯ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৬০ কোটি টাকা) জরিমানা করেছে দেশটির আদালত। সোমবার দেওয়া এ রায়ে কোভিড-১৯ মহামারির সময় অবৈধভাবে চাকরি হারানো এক হাজার আটশ’ বিমানবন্দর কর্মীর পক্ষে পাঁচ বছর ধরে চলা আইনি লড়াইয়ের অবসান

ঘুমধুম সীমান্তে আরকান আর্মির ২ সহযোগী আটক
কক্সবাজারের উখিয়ার ঘুমধুম সীমান্তে আরাকান আর্মির দুই সহযোগীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৮ আগস্ট) দুপুরে তুমব্রু পশ্চিম কুল চেকপোস্ট সংলগ্ন এলাকা থেকে বিজিবির তুমব্রু বিওপির সদস্যরা তাদের আটক করে। পরে মধ্যরাতে বিজিবি-৩৪ ব্যাটালিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। আটককৃতরা হলেন—মিয়ানমারের ডেকুবুনিয়া গ্রামের উছলা চাকমার ছেলে উলাই

ওমানি মুদ্রার আজকের রেট ( ১৮ আগস্ট )
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। প্রবাসীরা জেনে নিন আজকের ওমানের টাকার রেট। শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নিয়মিত পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা। লেনদেনের সুবিধার্থে ওমানি রিয়ালসহ বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার

ঢাকা বিমানবন্দরে ৭৬ ভরি সোনাসহ আটক ৩
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের মাধ্যমে আনা ৭৬ ভরি (৮৮৭ গ্রাম) স্বর্ণ জব্দ করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ (এপিবিএন)। এসময় স্বর্ণ চোরাচালান চক্রের সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়। রোববার (১৭ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত বিমানবন্দরের বিভিন্ন স্থানে পৃথক তিনটি অভিযানে এসব স্বর্ণ উদ্ধার করে এপিবিএন। রাতে পাঠানো এক

ক্রিকেট ব্যাটে ইয়াবা পাচার, বিমানবন্দরে আটক ২
বিমানবন্দরে ক্রিকেট ব্যাটের ভেতরে লুকিয়ে ইয়াবা পাচারের সময় এক যাত্রীসহ দুইজনকে আটক করেছে কর্তৃপক্ষ। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। রোববার (১৭ আগস্ট) সকালে কক্সবাজার বিমানবন্দরের হোল্ড ব্যাগেজ স্ক্যানিং মেশিনে এই ইয়াবাগুলো ধরা পড়ে। আটকদের মধ্যে একজন যাত্রী এবং আরেকজন বিমানবন্দরের সাবেক কর্মী। আটককৃতরা হলেন মাদারীপুর জেলার জাকির হোসেন (২৬)





