
আমিরাতে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকে আছেন ১৭৮ যাত্রী
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট উড্ডয়ন করতে পারেনি। ফলে ওই বিমানে থাকা ১৭৮ যাত্রী আটকা পড়েছেন। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বিমানের দুবাই আঞ্চলিক ব্যবস্থাপক সাকিয়া সুলতানা। তিনি জানান, উড্ডয়নের আগে নিয়মিত পরিদর্শনের সময় উড়োজাহাজে ত্রুটি ধরা পড়ে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত

ভুয়া ভিসায় ইতালি পাঠিয়ে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ১
রাজধানীর পল্টন থানায় দায়ের হওয়া মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ইতালিতে ভুয়া ভিসা প্রদানের মাধ্যমে কোটি টাকার প্রতারণার অভিযোগে এক সদস্যকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃত মিলন মিয়া (৪২) ফরিদপুরের সালতা থানার ইসুবদিয়া গ্রামের মৃত কালাম

৮ দিন বন্ধ থাকবে ঢাকায় চীনের ভিসা অফিস
চীনের জাতীয় দিবসসহ দীর্ঘ ছুটির কারণে ঢাকায় চীনের দূতাবাস আগামী ১ থেকে ৮ অক্টোবর পর্যন্ত ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯ অক্টোবর থেকে ঢাকায় চীনের ভিসা অফিসের কার্যক্রম নিয়মিতভাবে পুনরায় শুরু হবে। দূতাবাস আরও জানিয়েছে,

ব্রিটিশ দম্পতির ব্যাগ ফেরত, দুবাইয়ে সম্মাননা পেলেন বাংলাদেশি
সংযুক্ত আরব আমিরাতের দুবাই পুলিশ কৃতিত্বপূর্ণ দায়িত্ববোধের জন্য একজন বাংলাদেশি প্রবাসীকে সম্মাননা দিয়েছে। তিনি হলেন ৩৬ বছর বয়সী আজিজুদ্দীন তালুকদার। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার শাহনগর গ্রামের বাসিন্দা আইউব আলী তালুকদারের ছেলে। আজিজ ‘নায়েফ গোল্ড সুক’ নামের একটি স্বর্ণালংকারের বাজারে চাকরি করেন। চাকরির পাশাপাশি তিনি অতিরিক্ত সময়ে ভাড়ায় গাড়ি চালিয়ে জীবনধারণ

বিমানবন্দরে ধরা খেলেন পাকিস্তানের ২২ ‘খেলোয়াড়’
পাকিস্তান থেকে জাপানে ২২ জনকে ফুটবল খেলোয়াড় হিসেবে ভুয়া পরিচয়ে পাঠানোর চেষ্টা করছিল একটি মানবপাচার চক্র। জাপানি কর্তৃপক্ষ তাদের অদ্ভুত কৌশল উন্মোচন করে। নথি ও কাগজপত্র জাল প্রমাণিত হওয়ায় সবাই বিমানবন্দরেই ফেরত পাঠানো হয়েছে। ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) জানিয়েছে, শিয়ালকোট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দলটি ‘গোল্ডেন ফুটবল ট্রায়াল’ নামের ভুয়া ক্লাবের

আজকের সোনার দাম ( ১৭ সেপ্টেম্বর )
দেশের বাজারে বুধবার (১৭ সেপ্টেম্বর) ২২ ক্যারেটের সোনার দাম প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ৩ হাজার ৬৭৫ টাকা বাড়িয়ে ১ লাখ ৮৯ হাজার ৬২২ টাকায় বিক্রি হবে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তেজাবি সোনার (পিওর গোল্ড) বাজারমূল্য বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা

ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে পৃথিবীর সবচেয়ে ধনী দেশ
বিশ্বের ধনী দেশ এবং ইউরোপের সেনজেনভুক্ত রাষ্ট্র লুক্সেমবার্গ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী লুক ফ্রিডেন এবং পররাষ্ট্রমন্ত্রী জেভিয়ার বেত্তেল জানিয়েছেন, চলতি মাসের শেষে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেবেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুসালেম পোস্ট এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে

ওমান প্রবাসীদের সুখবর দিল সুলতান
ওমানের সুলতান হাইতাম বিন তারিক বেসরকারি খাতে কর্মসংস্থান সহায়তা কর্মসূচির বাজেট দ্বিগুণ করার নির্দেশ দিয়েছেন। নতুন বরাদ্দের ফলে তহবিল বেড়ে দাঁড়াল ১০ কোটি ওমানি রিয়াল। সরকারের এই উদ্যোগ দেশের নাগরিকদের কর্মসংস্থান বাড়াতে সহায়ক হবে, যা দীর্ঘমেয়াদে প্রবাসী শ্রমিকদের নিয়োগের ওপরও প্রভাব ফেলবে। কারণ স্থানীয়দের জন্য আরও বেশি সুযোগ তৈরি হলে

মায়ের সঙ্গে মুঠোফোনে কথা বলতে বলতেই সৌদিতে সড়কে প্রাণ গেল ছেলের
সৌদি আরবের মক্কা শহরে সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এক বাংলাদেশি যুবকের মৃত্যু ঘটেছে। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের পাঁচগাতিয়া গ্রামের আবু হানিফা আকন্দের একমাত্র ছেলে ফারুক আকন্দ (২৫) ওই প্রবাসী। ফারুকের চাচা ওবায়দুল্লাহ আকন্দ ভুবন জানান, ছয় মাস আগে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন ফারুক। অভাব-অনটনের সংসার

মাস্কাট বিমানবন্দরে প্রবাসীদের উপর বাড়তি নজরদারি যেকারণে
প্রবাসীদের একের পর এক চোরাচালানের ঘটনায় মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী যাত্রীদের ওপরে বাড়তি নজর রাখা হচ্ছে। গতকাল সোমবারও ৮ কেজির বেশি মারিজুয়ানা বা গাঁজা পাচারের একটি বড় চালান রুখে দিয়েছে ওমানের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভারতীয় এক নারী খাদ্যপণ্যের প্যাকেটের ভেতর অত্যন্ত সুকৌশলে গাঁজা লুকিয়ে রেখেছিলেন। পরে তাকে আটক করা হয়।





