
ওমানে তিন বাংলাদেশিকে ধরিয়ে দিলেই ৫০০ রিয়াল পুরস্কার!
ওমানের একটি প্রতিষ্ঠান থেকে নগদ অর্থ নিয়ে পালানো তিন বাংলাদেশি কর্মীকে ধরিয়ে দিলে ৫০০ ওমানি রিয়াল আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছে। ‘কিউএএফ ইন্টারন্যাশনাল এসপিসি’ নামের ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে পলাতকদের দ্রুত সন্ধান পেতে নতুন করে এই পুরস্কারের কথা জানানো হয়। এর আগে গত ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টার পর থেকে ওই

রেমিট্যান্সে সুবাতাস, ২৩ দিনেই ২.৫ বিলিয়ন ডলার পাঠালেন প্রবাসীরা
চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ২৩ দিনেই দেশে ২৫৬ কোটি ৭০ লাখ বা ২ দশমিক ৫৬ বিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এই হিসাবে আলোচ্য সময়ে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি ১৬ লাখ ডলার। গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান প্রবাসী আয় আসার এই হালনাগাদ

ওমানে আগামী কয়েক দিন সবাইকে সতর্ক থাকার আহ্বান
ওমানের উত্তরাঞ্চলীয় এলাকাগুলোতে শক্তিশালী ধূলিঝড় ও দমকা হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বুধবার সন্ধ্যা থেকে শুরু হয়ে আগামী কয়েক দিন এই বৈরী আবহাওয়া বিরাজ করতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে ওমানে অবস্থানরত সবাইকে আগামী কয়েক দিন বিশেষ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, উত্তর

দালালকে কঠিন শাস্তি দিল ওমানের আদালত!
গ্রাহকদের সঙ্গে প্রতারণা ও চুক্তির শর্ত ভঙ্গের দায়ে ওমানে একটি ট্রাভেল ও ট্যুরিজম প্রতিষ্ঠানকে ১৫ হাজার ৮১৫ রিয়াল জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির এক প্রতিনিধিকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। ওমানের ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষ সিপিএ গত ২৪ ফেব্রুয়ারি এক বিবৃতিতে এই রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছে। ভোক্তা অধিকার

ওমান প্রবাসীর প্রেমের টানে বাংলাদেশে ভিনদেশি নারী
দেশ, সীমানা আর ভাষার সব ব্যবধান ঘুচিয়ে কেবল প্রেমের টানে শ্রীলঙ্কা থেকে ফেনীতে ছুটে এসেছেন এক তরুণী। শুধু আসাই নয়, ইসলাম ধর্ম গ্রহণ করে স্থানীয় এক যুবকের সঙ্গে বিবাহবন্ধনেও আবদ্ধ হয়েছেন তিনি। ব্যতিক্রমী ও আলোচিত এই ঘটনাটি ঘটেছে ফেনীর দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নের আজিজ ফাজিলপুর গ্রামে। স্থানীয় ও পারিবারিক সূত্র

পাঙ্গাস মাছ দিয়ে তৈরি হচ্ছে রসগোল্লা
দুধ আর ছানার চিরচেনা রসগোল্লার ধারণা ভেঙে পাঙ্গাস মাছ দিয়ে রসগোল্লা বানিয়ে চমকে দিয়েছেন বগুড়া সদরের নুরানী মোড় এলাকার গৃহবধূ আশা আকতার। মাছ দিয়ে তৈরি হলেও এতে নেই কোনো ধরনের মাছের গন্ধ, বরং স্বাদে এটি নতুন, আলাদা ও চমকপ্রদ। তেমনি লোভনীয়। পাঙ্গাস মাছের রসগোল্লা তৈরির প্রতিটি ধাপে রয়েছে নিখুঁত যত্ন।

কনের পোষা কুকুরকে কেন্দ্র করে বিয়ে বাড়িতে সংঘর্ষ, বিয়ে বাতিল
ভারতের উত্তর প্রদেশের ফতেহপুর জেলায় এক বিয়ের অনুষ্ঠানে কনের পোষা কুকুরকে কেন্দ্র করে বর ও কনেপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই অপ্রত্যাশিত ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় শেষ পর্যন্ত বিয়েটি বাতিল বলে ঘোষণা করা হয়েছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার

ড. ইউনূস ও উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন তারেক রহমান
ড. ইউনূস ও কয়েকজন উপদেষ্টার দুর্নীতির তথ্য তুলে ধরেছেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান। দুর্নীতিতে ধরা খাবেন বলে আগেভাগে দেশ ছেড়ে পালিয়েছেন বলে মন্তব্য করেন তিনি। এক ফেসবুক লাইভে এসব অভিযোগ তিনি তুলে ধরেন। তারেক রহমান বলেন, ‘ফয়েজ তৈয়্যব ভাই বলেছিলেন, তিনি মুখ খুললে প্যান্ট খুলে যাবে। আজকে তো

বাংলাদেশে নতুন যে নিষেধাজ্ঞা দিল সৌদি
জনস্বাস্থ্য সুরক্ষা ও দেশীয় বাজারে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশসহ বিশ্বের ৪০টি দেশের কাঁচা মুরগি ও ডিম আমদানির ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরবের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ। একই সঙ্গে সতর্কতামূলক এই ব্যবস্থার অংশ হিসেবে আরও ১৬টি দেশের নির্দিষ্ট কিছু অঞ্চলের ওপর আংশিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আজ বুধবার সংস্থাটির

অবশেষে দেশে ফিরলেন সৌদিতে নির্যাতনের শিকার আকলিমা
সৌদি আরবে গিয়ে অমানুষিক নির্যাতনের শিকার হওয়া হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাসিন্দা আকলিমা খাতুন অবশেষে দেশে ফিরেছেন। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের বিশেষ উদ্যোগে তাঁকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। আকলিমার বাড়ি মাধবপুর






