
মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের বিমানবন্দরে না আসার অনুরোধ
মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় দাম্মাম, জেদ্দা, মদিনা, রিয়াদ, শারজাহ, আবুধাবি, দুবাই, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের সকল ফ্লাইট স্থগিত ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আজ শনিবার (২৮ ফেব্রুয়অরি) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) রওশন কবির বলেছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনস অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছে যে, মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা

ইসলামী বিশ্বকে জরুরি পদক্ষেপের আহ্বান এরদোয়ানের
মধ্যপ্রাচ্যে চলমান চরম উত্তেজনার পারদ নিচে নামাতে এবার সরব হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সংঘাত যেন পুরো অঞ্চলে ছড়িয়ে না পড়ে, সে জন্য তিনি দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য গোটা মুসলিম বিশ্বের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই সবাইকে ঐক্যবদ্ধ

রাশিয়ার পর ইরানের পক্ষ নিয়ে এবার চীনের প্রতিক্রিয়া
পারমাণবিক কর্মসূচি বিষয়ক আলোচনা ভেস্তে যাওয়ার জেরে হঠাৎই ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে যৌথ এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের ৩১টি প্রদেশের মধ্যে ২০টিরও বেশি প্রদেশ। ইরানে চলমান ইসরায়েল-যুক্তরাষ্ট্রের এই আগ্রাসনের বিরুদ্ধে রাশিয়ার পর এবার প্রতিক্রিয়া জানিয়েছে চীন। গভীর উদ্বেগ প্রকাশ করে দেশটির পররাষ্ট্র

ঢাকা বিমানবন্দরে আটকা পড়লেন মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েকশ যাত্রী আটকা পড়েছেন। শনিবার বিকেল থেকে ফ্লাইট বাতিলের ঘোষণা আসার পর থেকেই চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন সৌদি আরব, কাতার ও কুয়েতগামী প্রবাসী কর্মীরা। বিশেষ করে যাদের ১ মার্চ থেকে কর্মস্থলে যোগ দেওয়ার কথা ছিল, তারা বর্তমান পরিস্থিতিতে

আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান
ইরান-ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। নিরাপত্তার স্বার্থে অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এবং স্থানীয় সরকারের নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দূতাবাসের প্রকাশিত এক জরুরি নোটিশে বলা হয়, নিরাপত্তার স্বার্থে প্রবাসীদের যেকোনো

ইরানের বিরুদ্ধে পাল্টা হামলার হুমকি সৌদির
বাহরাইন, কাতার, জর্ডান, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের ওপর ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্টকারী এ ধরনের আগ্রাসনের কঠোর সমালোচনা করে রিয়াদ এই ঘটনার কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। এক আনুষ্ঠানিক বিবৃতিতে সৌদি কর্তৃপক্ষ এই হামলার ঘটনাকে চরম দায়িত্বহীন আচরণ আখ্যা দিয়ে এর তীব্র প্রতিবাদ

মধ্যপ্রাচ্যের ৬ দেশের মন্ত্রীকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোন
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য সামরিক আগ্রাসনের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোকে সতর্ক বার্তা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্ট জানিয়েছেন যে, নিজেদের ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষায় তেহরান তার সব ধরনের সামরিক সক্ষমতা ব্যবহার করবে। আত্মরক্ষার এই বৈধ অধিকার প্রয়োগে তারা বিন্দুমাত্র ছাড় দেবে না বলে তিনি উল্লেখ করেছেন। শনিবার প্রকাশিত

আয়াতুল্লাহ আলি খামেনি নিহতের দাবি
ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার একটি চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। শনিবারের এক আকস্মিক হামলায় তিনি প্রাণ হারিয়ে থাকতে পারেন বলে ইসরায়েলের একটি টেলিভিশন চ্যানেল খবর প্রচার করেছে। তবে এখন পর্যন্ত ইরান কিংবা ইসরায়েল—কোনো পক্ষের তরফ থেকেই এই তথ্যের আনুষ্ঠানিক সত্যতা নিশ্চিত করা হয়নি। ইসরায়েলের

যোগাযোগ ছাড়া বিমানবন্দরে না আসার অনুরোধ বিমানের
মধ্যপ্রাচ্যের চলমান নিরাপত্তা পরিস্থিতিতে সব ফ্লাইট স্থগিতের পর যাত্রীদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সংস্থাটি বলেছে, বিমানের সঙ্গে যোগাযোগ না করে কোনো যাত্রী যেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে না আসেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক জরুরি বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, দাম্মাম, জেদ্দা, মদিনা, রিয়াদ, শারজাহ, আবুধাবি, দুবাই ও

বিমানবন্দরে আটকা যাত্রীদের দেখতে গেলেন মন্ত্রী
মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযানের পর পাল্টা হামলায় তেহরান অঞ্চলজুড়ে অনিশ্চয়তা তৈরি করেছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক আকাশপথেও। নিরাপত্তা ঝুঁকির কারণে বিভিন্ন দেশের এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট স্থগিত বা বাতিল করেছে। একই কারণে ঢাকা থেকেও আপাতত ওই অঞ্চলের সব ফ্লাইট বন্ধ রাখা হয়েছে। এ






