সর্বশেষ

ওমানে ঈদুল ফিতরের ছুটি ঘোষণা, মিলবে অগ্রিম বেতন

New decision on additional leave for omani expatriates e1748768482827Web Popup (3)

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ও বেসরকারি খাতের কর্মীদের জন্য টানা পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে ওমান। ছুটি শুরু হবে আগামী ১৯ মার্চ বৃহস্পতিবার থেকে। আর ছুটি শেষে আগামী ২৪ মার্চ মঙ্গলবার থেকে পুনরায় অফিস ও আদালত স্বাভাবিক নিয়মে চলবে। ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাতে এই তথ্য জানা গেছে।

জ্যোতির্বিজ্ঞানের হিসাব ও পূর্বাভাস অনুযায়ী, এবারের পবিত্র রমজান মাস ওমানে ২৯ দিনে শেষ হতে পারে। সে অনুযায়ী আগামী ২০ মার্চ শুক্রবার দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে প্রথা অনুযায়ী চাঁদ দেখার ওপর ভিত্তি করেই ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে। সাপ্তাহিক ছুটি এবং ঈদের ছুটি মিলিয়ে স্থানীয় ও প্রবাসী কর্মীরা এবার লম্বা ছুটি উপভোগ করার সুযোগ পাচ্ছেন।

দীর্ঘ এই ছুটির পাশাপাশি কর্মীদের জন্য আরেকটি বড় সুখবর নিয়ে এসেছে দেশটির সরকার। ঈদের প্রস্তুতির সুবিধার্থে উৎসবের আগেই মার্চ মাসের বেতন পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির শ্রম মন্ত্রণালয় এক নির্দেশনায় জানিয়েছে, আগামী ১৮ মার্চের আগেই কর্মীদের ব্যাংক হিসাবে মার্চ মাসের বেতন অবশ্যই পরিশোধ করতে হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup