
প্রবাসীরা বিমানবন্দরে ভিআইপি সেবা পাবেন
দেশের বিমানবন্দরে সেবার মান উন্নয়ন করা হয়েছে জানিয়ে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আমরা আরেকটি সেবা যেটা চালু করতে যাচ্ছি— বিমানবন্দরে রেমিট্যান্সযোদ্ধারা দেশে এলে ভিআইপি সেবা পাবেন। একজন ভিআইপি এয়ারপোর্টে যেসব সুবিধা পান, লাউঞ্জ ব্যবহার ছাড়া আমরা তাদের সব সুবিধা দেব। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে

বৈষম্যবিরোধী আন্দোলনে প্রবাসে সাজাপ্রাপ্তদের পুনর্বাসন করবে সরকার
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে ফিরে আসা কর্মীদের পুনর্বাসনের ব্যবস্থা করবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল। আসিফ নজরুল বলেন, ছাত্র-জনতার আন্দোলনে সংহতি জানিয়ে যেসব প্রবাসী নিজেদের জীবন-জীবিকা হুমকির

ভারতে স্বর্ণ পাচারকালে একজন আটক
ভারতে পাচারকালে বেনাপোলের আমড়াখালি চেকপোস্ট থেকে সাড়ে ৪ কেজি ওজনের ১৯টি স্বর্ণেরবারসহ মাহফুজ মোল্লা (২৬) নামের এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটক মাহফুজ মোল্লা নড়াইল জেলার লোহাগড়া থানার মঙ্গলপুর গ্রামের হাসমত উল্লাহর পুত্র। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বেনাপোল বিজিবি

বিদেশে যেতে মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে না
প্রবাসগামী কর্মীদের বিদেশে যাওয়ার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুমোদন আর নিতে হবে না। এখন থেকে সংশ্লিষ্ট দেশের দূতাবাস এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অনুমোদন হলেই চলবে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল। আসিফ নজরুল

প্রবাসী কর্মীদের জন্য যেসব উদ্যোগ নিচ্ছে সরকার
রেমিট্যান্স যোদ্ধাদের ভিআইপি সেবা দেওয়া হবে বিমানবন্দরে, বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে আসা কর্মীদের। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, প্রবাসী কল্যাণ ব্যাংকে সরাসরি রেমিট্যান্স পাঠাতে পারবে প্রবাসীরা। আজ মঙ্গলবার দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে গণমাধ্যমকে তিনি আরও বলেন, এখন থেকে ১২টি বেসরকারি ব্যাংক

রিমান্ডে অসুস্থ সাবেক রেলমন্ত্রীকে আনা হলো ঢামেকে
সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে আসা হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই)মাহবুব বলেন, যাত্রাবাড়ী থানার একটি মামলায় তিনি রিমান্ডে ছিলেন। রিমান্ডে থাকা অবস্থায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা

শেয়ার লেনদেনে কারসাজি: সাকিবকে ৫০ লাখ টাকা জরিমানা
শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগে সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ মঙ্গলবার বিএসইসির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকীর পক্ষে জনসংযোগ কর্মকর্তা মো. মোহাইমিনুল হকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে

ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের জাতীয় বীর ঘোষণা করতে রুল
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র জুলাই-আগস্টে নিহতদের জাতীয় বীর কেন ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। একইসঙ্গে নিহতদের পরিবারকে মুক্তিযোদ্ধা পরিবারের ন্যায় আর্থিক সুযোগ-সুবিধা দিতে কেন নির্দেশ দেওয়া হবে

আপন খালাতো ভাইয়ের মেয়ে কি মাহরাম?
মাহরাম শব্দটি আরবি হারাম শব্দ থেকে এসেছে। ইসলামি পরিভাষায় যাদেরকে বিয়ে করা হারাম বা অবৈধ এবং দেখা করা বা দেখা দেওয়া জায়েজ বা বৈধ, তাদেরকে মাহরাম বলা হয়। রক্ত সম্পর্কীয় আত্মীয়তা, স্তন্যদানের সম্পর্ক এবং বৈবাহিক সম্পর্কের মাধ্যমে নারী পুরুষ পরস্পরের মাহরাম হয়। পরস্পরের সাথে দেখা দেওয়া জায়েজ হয়। আপন ভাইয়ের

সীমান্তে বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি
অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে এক বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিজিবি ৪২ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল আহসানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্যাটালিয়নের আওতাধীন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ সীমান্তে বিজিবির চাঁন্দেরহাট ক্যাম্পের কাছে আজ সকাল ১১টার দিকে বিএসএফ সদস্য উপকুমার দাসকে আটক করেছেন তারা।






