
‘যাই ঘটুক’, অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার সেনাপ্রধানের
ছাত্র-জনতার তুমুল বিক্ষোভের জেরে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। সেইদিনেই সামরিক হেলিকপ্টারে ভারত পালাতে বাধ্য হন। এরপর থেকে ভারতেই অবস্থান করছেন তিনি। হাসিনার দেশ ছেড়ে পালানোর পর নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এই সরকার ইতোমধ্যে দেশের প্রধান প্রধান খাতে সংস্কারের

লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলা, নিহত বেড়ে ৪৯২
লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইরান সমর্থিত লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৪৯২ জনে দাঁড়িয়েছে। খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়েছে, হামলার কারণে হাজার হাজার পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়ে গেছে। ইসরায়েলি

তিন কোটির ক্যাশ চেক দিয়ে ডিসির পদায়ন!
অন্তর্বর্তীকালীন সরকারের জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ নিয়ে কেলেঙ্কারি শেষ হয়নি। সম্প্রতি বিতর্কিত ডিসি নিয়োগকাণ্ডের অন্যতম হোতা জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিবের (এপিডি) কক্ষ থেকে ৩ কোটি টাকার একটি চেক উদ্ধার করা হয়েছে। পদায়ন হওয়া এক জেলা প্রশাসকের পক্ষে ওই যুগ্ম সচিবকে চেকটি দেন এক ব্যবসায়ী। তবে কাঙ্ক্ষিত জেলায় পদায়ন না

রেওয়াজ ভেঙে প্রচারের হাঁকডাক ছাড়াই প্রথম বিদেশ যাত্রায় ইউনূস
রাষ্ট্রায়ত্ত টেলিভিশন স্টেশন বিটিভির ক্যামেরাও ছিল না বিমানবন্দরে। তারা না যাওয়ায় ভিডিও পায়নি বেসরকারি টেলিভিশন স্টেশনগুলোও। প্রচলিত রেওয়াজ ভেঙে সরকারপ্রধান হিসেবে নিজের প্রথম বিদেশ সফরের আগে বিমানবন্দরে সাজসাজ আবহ তৈরির উপলক্ষ এড়িয়ে গেলেন মুহাম্মদ ইউনূস; সাধারণ যাত্রীদের সঙ্গেই নিরবে যাত্রা করলেন। সাম্প্রতিক বছরগুলোতে এই প্রথম কোনো সরকারপ্রধান প্রচারের জৌলুসকে আড়াল

ছাত্র আন্দোলনের বিরোধিতার মিথ্যা পোস্ট, ব্যবসায়ীকে গণপিটুনির পরিকল্পনা!
ছাত্র-জনতার বিপ্লবকে কেন্দ্র করে এক ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা তথ্য ফেসবুকে প্রচার করা একটি চক্র । বলা হয়, ওই ব্যবসায়ী আওয়ামী লীগের বড় নেতা। তিনি জুলাই-আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে ছিলেন। এলাকার নেতা-কর্মীদের নিয়ে আন্দোলন চলাকালে ছাত্রদের ওপর হামলা চালিয়েছেন। ১৪ আগস্ট আসিফ নেওয়াজ নামে একটি ফেসবুক একাউন্ট থেকে

গুলশান-২ মোড়ে ভিসা প্রত্যাশীদের বিক্ষোভ, ব্যাপক যানজট
রাজধানীর গুলশান-২ নম্বর মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ভিসা প্রত্যাশীরা। এতে গুলশানসহ আশপাশে সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, তারা বিএসবি গ্লোবাল নেটওয়ার্ককে বিপুল পরিমাণ অর্থ দিয়েছেন। কেউ কেউ প্রতিষ্ঠানটিকে ১৭ লাখ টাকারও বেশি টাকা দিয়েছেন। তাদের প্রত্যেককেই বিদেশে পড়াশোনার জন্য পাঠানোর প্রতিশ্রুতি দিয়েও ভিসা দিচ্ছে না। সোমবার

সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না
ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে আগস্ট মাসের শুরুতে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। তার দেশ ছেড়ে চলে যাওয়ার পর দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন এই সরকার দেশের প্রধান প্রধান খাতে সংস্কারের উদ্যোগ নিয়েছে। এমন অবস্থায় প্রধান উপদেষ্টা

ওমানি মুদ্রার আজকের রেট (২৪ সেপ্টেম্বর)
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। প্রবাসীরা জেনে নিন আজকের ওমানের টাকার রেট। শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নিয়মিত পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা। লেনদেনের সুবিধার্থে ওমানি রিয়ালসহ বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার

ভারতে যাওয়ার সময় সীমান্ত থেকে আওয়ামী লীগ নেতা আটক
সীমান্ত এলাকা দিয়ে ভারতে যাওয়ার সময় কুমিল্লার এক আওয়ামী লীগ নেতা বিজিবির হাতে ধরা পড়েছেন। রবিবার (২২ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সুতারমোড়া এলাকায় রাত সাড়ে ১০টায় ঘোরাফেরার সময় তাকে আটক করে বিজিবি। বিষয়টি নিশ্চিত করেছেন ৬০ বিজিবির অধিনায়ক এএম জাবের বিন জব্বার। গ্রেফতার ওই আওয়ামী লীগ নেতা কুমিল্লা সদর উপজেলার

ড. ইউনূস-জো বাইডেন বৈঠক আজ
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক আজ। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এ বেঠকে অন্তর্বর্তী সরকারের প্রেক্ষাপট, দেশ সংস্কারের নানা পদক্ষেপ, সরকারের নানা চ্যালেঞ্জ প্রধান উপদেষ্টা তুলে ধরবেন বলে জানিয়েছে কয়েকটি কূটনৈতিক সূত্র। কীভাবে যুক্তরাষ্ট্র সহযোগিতা করতে পারে, সে বিষয়ে আলোচনা হতে পারে। আলোচনায়





