
যুক্তরাষ্ট্রে ২ লাখ ডলারে লবিস্ট নিয়োগ করেছেন সজীব ওয়াজেদ জয়
২ লাখ ডলারের বিনিময়ে যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। এ বিষয়ে স্ট্রেক গ্লোবাল ডিপ্লোম্যাসির চেয়ারম্যান রবার্ট স্ট্রেকের সঙ্গে চুক্তি সই করেছেন ওয়াজেদ ইনকরপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সজীব ওয়াজেদ। এতে আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি যুক্তরাষ্ট্রের নির্বাহী ও বিচারবিভাগের কাছে তুলে ধরবে প্রতিষ্ঠানটি।

সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র গ্রেফতার
নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবির এক কর্মকর্তা তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।সাধন চন্দ্র মজুমদার ছাত্রলীগ দিয়ে রাজনীতির হাতেখড়ি। ইউপি চেয়ারম্যান ছিলেন। এরপর উপজেলা

চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসের কাছে ফিরিয়ে দিচ্ছে যুক্তরাজ্য
ভারত মহাসাগরে অবস্থিত সামরিক কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ দ্বীপপুঞ্জ চাগোস অবশেষে মরিশাসের কাছে ফিরিয়ে দিতে রাজি হয়েছে যুক্তরাজ্য।অর্ধশতকেরও বেশি সময় ধরে নিজেদের দখলে রাখার পর এই দ্বীপের স্বাধীনতা দিতে রাজি হয় দেশটি। এই দ্বীপ নিয়ে কয়েক বছর আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যস্থতার মধ্য দিয়ে মরিশাস চাগোস ফিরে পেতে যাচ্ছে। শিগগিরই যুক্তরাজ্য ও

ইরানের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র বিশ্বকে চমকে দেবে
ইরানের হাতে নতুন প্রজন্মের যেসব ক্ষেপণাস্ত্র রয়েছে তা দিয়ে যদি ইসরায়েলের ওপর হামলা চালানো হয় তাহলে সারা বিশ্ব অবাক হয়ে যাবে। এমন মন্তব্য করেছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সাবেক কমান্ডার মোহাম্মদ ইসমাইল কাউসারি। তিনি বলেন, এসব ক্ষেপণাস্ত্র লঞ্চার সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে এবং তাতে বোমা লোড করা আছে।

রাষ্ট্রপতিকে অপসারণের দাবি হাসনাত আবদুল্লাহর
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অনতিবিলম্বে অপসারণের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার (৩ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি এমন দাবি করেন। এ সময় সমন্বয়ক হাসনাত আওয়ামী লীগের আমলে করা সব চুক্তি বাতিল করে নতুন সংবিধান গঠনের দাবি জানান। হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগের

ড. ইউনূসের ‘সফল’ জাতিসংঘ সফরে চিন্তিত ভারত
জাতিসংঘে প্রধান উপদেষ্টার ‘সফল’ সফর নিয়ে ভারত চিন্তিত বলে এক প্রতিবেদনে জানিয়েছে কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দাবাজার। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতনের জেরে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতিসংঘের অধিবেশনের ফাঁকে ড. ইউনূসের সঙ্গে কোনো বৈঠক করেননি। কিন্তু ইউনূসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট, কানাডার প্রধানমন্ত্রীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা বৈঠক করেছেন। যা

সীমান্তে পিঠ দেখাবে না বিজিবি, ভারতকে আর ছাড় নয়
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, সীমান্তে পিঠ দেখাবে না বিজিবি। বিজিবির পক্ষ থেকে আশ্বাস-নিশ্চিত করছি, সীমান্ত রক্ষার জন্য আমরা বদ্ধপরিকর। নিয়মনীতির বাইরে আমরা বিএসএফ বা ভারতকে ছাড় দেব না। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে বিজিবি সদর দপ্তরের কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের

পুলিশের গুলিতে বিজিবি আহত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিজিবির একজন সদস্য নিহত এবং ১০৩ জন সদস্য আহত হয়। এরমধ্যে পুলিশের গুলিতে বেশকিছু বিজিবির সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছেন বাহিনিটির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিজিবি সদর দপ্তরের আয়োজিত সার্বিক নিরাপত্তা ইস্যুতে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি

টাইম ম্যাগাজিনের বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় উপদেষ্টা নাহিদ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলনে বড় ভূমিকা ছিল মো. নাহিদ ইসলামের। সেই আন্দোলনের মধ্য দিয়েই পতন হয়েছে শেখ হাসিনা সরকারের। এরপর ড. ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার, যার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়েছেন নাহিদ। এবার টাইম ম্যাগাজিনের ২০২৪ সালের

গাজার প্রধানমন্ত্রীকে হত্যার দাবি ইসরায়েলের
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার প্রধানমন্ত্রী রাহী মুস্তাহাসহ আরও দুই উচ্চপদস্থ কর্মকর্তাকে হত্যার দাবি করেছে দখলদার ইসরায়েল। বৃহস্পতিবার (৩ অক্টোবর) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ দাবি করে। নিজেদের দাবির পক্ষে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, তিন মাস আগে গাজার প্রধানমন্ত্রী রাহী মুস্তাহা, হামাস কর্মকর্তা সামেহ আল-সিরাজ এবং সামি ওদেহকে লক্ষ্য করে






