
আকাশ নজরদারিতে পুরোপুরি সক্রিয় ৭৩০ কোটির নতুন রাডার
আকাশসীমা নিরাপদ রাখতে নজরদারি জরুরি। এই নজরদারি ব্যবস্থা জোরালো করতে ৭৩০ কোটি টাকা ব্যয়ে ফ্রান্সের থ্যালাস কোম্পানি থেকে কেনা হয় অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন রাডার। নতুন এই রাডার পুরোপুরি কাজ শুরু করেছে। এর বাইরেও রয়েছে বিমানবাহিনীর নিজস্ব রাডার। অপরদিকে চট্টগ্রামে আরও একটি রাডার অপারেশনের অপেক্ষায়। সব মিলিয়ে দেশের আকাশসীমা আগের যেকোনও সময়ের

ইন্দোনেশিয়ায় ‘অস্থায়ী বিয়ে’ করে আমোদ-ফুর্তিতে সৌদিসহ আরব পর্যটকরা
ইন্দোনেশিয়ার গ্রামাঞ্চলের গরীব নারীদের অস্থায়ীভাবে বিয়ে করে আমোদ-ফুর্তি করছেন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের পর্যটকরা। সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট বৃহস্পতিবার (৩ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, আরব দেশের বেশিরভাগ পর্যটক ইন্দোনেশিয়ার পুনকাকে যান। সেখানেই অস্থায়ীভাবে বিয়ে করতে পারেন তারা। এজন্য কাবিনের অর্থ পরিশোধ করতে হয়।

সাবেক রেলমন্ত্রীকে ধরলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা আ. লীগ নেতার
রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও সাবেক রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিমকে গ্রেপ্তার করতে পারলে ২ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন ফ্রান্স প্রবাসী আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম। বুধবার (০২ অক্টোবর) রাতে তিনি তার নিজের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে এ ঘোষণা দেন। পরে সেই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়। আশরাফুল ইসলাম বঙ্গবন্ধু

দেশের টাকা পাচার করার রাজনীতি ছিল শেখ হাসিনার
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী বলেছেন, শেখ হাসিনা দেশের মানুষের ওপর শুধু জুলুম ও নির্যাতন করেছেন। তিনি দীর্ঘ ১৬ বছর গুম ও খুনের রাজনীতিতে মত্ত ছিলেন। তার রাজনীতি ছিল দুর্নীতির ও দেশের টাকা পাচার করার রাজনীতি। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর ২টার দিকে ফরিদপুরের সালথা উপজেলা

দুবাইতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী নিহত
সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে সড়ক দুর্ঘটনায় মো. শাহজাহান (২৫) নামে এক বাংলাদেশি যুবকের নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় সেখানকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত শাহজাহানের গ্রামের বাড়ি চাঁদপুরে। তিনি শাহরাস্তি উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের শোরশাক উত্তর পাড়া গ্রামের মো. শাহ আলমের ছোট ছেলে। নিহতের বাবা

বাংলাদেশিদের ভিসার বিষয়ে সুখবর দিলো ইতালি দূতাবাস
দীর্ঘদিন যাবত জমে থাকা ভিসা আবেদন দ্রুত সময়ে নিষ্পত্তির লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে ঢাকাস্থ ইতালি দূতাবাস। সেই সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আলোচনার পরিপ্রেক্ষিতে দেশটির কনস্যুলার শাখার লোকবল বাড়ানোর কথাও জানিয়েছে। ইতালি দূতাবাস জানিয়েছে, বর্তমানে প্রায় ৪০ হাজারেরও বেশি কাজ সংক্রান্ত ভিসার আবেদন বিবেচনাধীন রয়েছে। সব প্রক্রিয়া শেষ করে এরইমধ্যে আবেদনকারীদের

স্কুলছাত্রীকে নিয়ে পুলিশের কনস্টেবল উধাও
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দশম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে নিয়ে পালিয়েছে মো. সুমন হোসেন (২৬) নামের পুলিশের এক কনস্টেবল। চার দিন ধরে তাদের কোনো খোঁজ না পাওয়া বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। ঘটনাটি সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে

মালদ্বীপ-কাতারের সঙ্গে বন্দিবিনিময় চুক্তি করবে বাংলাদেশ
মালদ্বীপ ও কাতারের সঙ্গে সাজাপ্রাপ্ত নাগরিক বিনিময়ের লক্ষ্যে শিগগিরই একটি বন্দি প্রত্যর্পণ চুক্তি করবে বাংলাদেশ। বৃহস্পতিবার (০৩ অক্টোবর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, মালদ্বীপ ও কাতারের সঙ্গে বন্দি প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হলে আমরা দুই দেশে

আমিরাতে ৬৫ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী
সংযুক্ত আরব আমিরাতে বিগ টিকিট ড্র লটারিতে ৬৫ কোটি টাকা জিতেছেন আবুল মনসুর আব্দুল সবুর (৫০) নামের এক বাংলাদেশি প্রবাসী। ১৭ বছর ধরে লটারির টিকিট কিনছেন এই প্রবাসী। অবশেষে স্বপ্নের সেই লটারি ধরা দিলো তাকে। আব্দুল সবুর সবশেষ তার বন্ধুদের সঙ্গে মিলে পাঁচটি টিকিট কেনেন। এর মধ্যে একটি লটারি বিজয়ী

বিমানবন্দরে গার্ড অব অনার দেওয়া হবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে
আগামীকাল বিকেলে ঢাকায় পৌঁছানোর পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো’ সেরি আনোয়ার ইব্রাহিমকে বিমানবন্দরে গার্ড অব অনার দেওয়া হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, দুপুর আড়াইটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। সফরে তার মন্ত্রিপরিষদের সদস্য, মন্ত্রী, সংসদ সদস্য এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে ৫৮






